Journalbd24.com

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আর কত মৃত্যু দেখবে স্পেন, ২৪ ঘণ্টায় ৯৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৬:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৬:৪৩

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    আর কত মৃত্যু দেখবে স্পেন, ২৪ ঘণ্টায় ৯৩২

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৬:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৬:৪৩

     আর কত মৃত্যু দেখবে স্পেন, ২৪ ঘণ্টায় ৯৩২

    লাশের সারি দীর্ঘ হচ্ছে ইউরোপের দেশ স্পেনে। প্রতিদিন দেশটির শত শত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৯৩২ জন মারা গেছেন।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নয় শতাধিক মানুষের মৃত্যু হলেও মৃত ও আক্রান্তের সংখ্যা কমছে দেশটিতে। গতদিন স্পেনে করোনা আক্রান্ত ৯৫০ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যাটা এখন ১০ হাজার ৯৩৫।

    চীনে প্রাদুর্ভাব শুরু হওয়া হওয়া এই ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে। স্পেনে দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে দশ সহস্রাধিক মৃত্যুর পাশাপাশি আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭১০। আক্রান্তদের মধ্যে ৬ হাজারের বেশি রোগীর অবস্থা আশঙ্কাজনক।

    করোনায় শুধু প্রাণহানি নয় মন্দায় পড়েছে স্পেনের অর্থনীতি। মহামারি শুরুর পর থেকে দেশটিতে চাকরি হারিয়েছেন প্রায় নয় লাখ মানুষ। এদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন অস্থায়ী কর্মী। প্রায় তিন বছর পর দেশটিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখেরও বেশি।

    ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর করোনার ভয়াবহ প্রকোপের মুখোমুখি হয়েছে স্পেন। দেশটিতে করোনার বিস্তার ঠেকাতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হলেও তা সফল হচ্ছে না। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশটির স্বাস্থ্যসেবা খাত প্রায় ভেঙে পড়েছে।

    করোনার বিস্তার ঠেকাতে স্পেনে গত ১৪ মার্চ জরুরি অবস্থা জারির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাবার ও ওষুধের দোকানপাট ছাড়া অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অবশ্য বলছেন, পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। করোনা গতি কমছে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬