Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • চীনের কাছে ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০ ১৪:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০ ১৪:৪২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    চীনের কাছে ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০ ১৪:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০ ১৪:৪২

    চীনের কাছে ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি মামলা

    এক মাসের কম সময়ের মধ্যে পাঁচ হাজারের বেশি মার্কিনি এক জোট হয়ে কভিড-19 এর কারণে চীনা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে ফ্লোরিডায় একটি মামলা করেছে। মামলার বাদীরা দাবি করেছেন যে, ভাইরাস নিয়ন্ত্রণে বেইজিংয়ের অবহেলার কারণে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে নেভাদা এবং টেক্সাসেও এ ধরনের মামলা করা হয়েছিল।

    ফ্লোরিডায় মামলা দায়ের করা বারমেন ল গ্রুপ ভয়েস অব আমেরিকাকে বলেছে, ভাইরাসের সংস্পর্শে আসার কারণে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং চীনের ‘ওয়েট মার্কেটের’ ব্যবসায়িক কর্মকাণ্ডের বিষয়গুলো আমাদের মামলায় উল্লেখ করা হয়েছে।

    এই আইনি সংস্থাটি বলছে, ফরেন সভরেন ইমিউনিটিস অ্যাক্টে (এফএসআইএ) ‘ব্যবসায়িক কর্মকাণ্ড’ ও ‘ব্যক্তিগত আঘাত’- এ দুটো বিষয় ব্যতিক্রম; এটাই চীনের বিরুদ্ধে মামলার করার আইনি ভিত্তি।

    তবে সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হেস্টিংস কলেজ অব ল-এর অধ্যাপক চিমেন কেটনার এর সঙ্গে একমত নন।

    চিমেন বলেন, আপনি যদি এফএসআইএ এর অধীনে দায়ের হওয়া কোনও মামলা পড়ে থাকেন তাহলে দেখবেন যে, মার্কিন ভূখণ্ডে কোনও চীনা কর্মকর্তা ব্যক্তিগত আঘাত করে থাকলে তা মামলার আওতায় পড়বে। এছাড়া যুক্তরাষ্ট্রে এ ধরনের বাণিজ্যিক কোনও কর্মকাণ্ডও নেই।

    তিনি বলেন, আপনি কোনও একটি বিদেশি দেশের নৈতিক সিদ্ধান্তের কারণে তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন না।

    আন্তর্জাতিক ট্রাইব্যুনাল

    ব্রিটিশ রক্ষণশীল থিংক ট্যাঙ্ক হেনরি জ্যাকসন সোসাইটির মতে, করোনাভাইরাস ক্ষয়ক্ষতির জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দায়ের করা সম্ভাব্য মামলার আর্থিক পরিমাণ ১.২ ট্রিলিয়ন ডলারে দাঁড়াতে পারে। নতুন একটি প্রতিবেদনে হেনরি জ্যাকসন জানিয়েছে, শুরুর দিকে এই রোগ নিয়ে অব্যবস্থাপনার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্ভাব্য দায় চীনের। সুনির্দিষ্টভাবে বললে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির লঙ্ঘন।

    এই থিংক ট্যাঙ্ক বিভিন্ন দেশকে চীনের বিরুদ্ধে মামলা দায়েরের আহ্বান জানিয়েছে। ডব্লিউএইচও, আন্তর্জাতিক বিচার আদালত, স্থায়ী সালিশী আদালত, হংকং ও যুক্তরাষ্ট্রের আদালতসহ বিভিন্ন আদালতে এই মামলা দায়েরের পথও বাতলে দিয়েছে তারা।

    ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে হেনরি জ্যাকসন সোসাইটির গবেষণা পরিচালক এবং এই প্রতিবেদনের সহ-লেখক অ্যান্ড্রু ফক্সাল বলেন, একটি নয় বরং বেশ কয়েকটি আইনি পথই সবচেয়ে কার্যকর উপায় হতে পারে।

    সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব ল-র অধ্যাপক এবং ডব্লিউএইচও-র সাবেক আইনি পরামর্শদাতা ডেভিড ফিদলার বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো করোনাভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনও আইনি লড়াইয়ে যাওয়ার সম্ভাবনা কম।

    তিনি বলেন, মহামারি যেকোনো জায়গায় ছড়িয়ে পড়তে পারে; তাই আমি মনে করি যে নৈতিক বুমেরাং নিক্ষেপ করা নিয়ে কারও খুব একটা আগ্রহ নেই। মজার বিষয় হচ্ছে যে, সংক্রামক রোগের প্রাদুর্ভাবের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন প্রয়োগ করার ব্যাপারে দেশগুলোর খুব একটা আগ্রহ নেই।

    ট্রান্সবাউন্ডারি ক্ষতি

    এক দেশের কারণে অন্য দেশের ক্ষতির কারণে ‘আন্তর্জাতিক দায়বদ্ধতার’ প্রচলিত আইনটি ১৯২০-র দশকে প্রথম ট্রেইল স্মেলটার সালিশে স্বীকৃত পেয়েছিল।

    কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি স্মেলটার বিষাক্ত ধোঁয়া নির্গত করে এবং আশেপাশের অঞ্চলের বন ও ফসল এবং কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী ওয়াশিংটন রাজ্যের ক্ষতি সাধন করে। এই দ্বন্দ্ব নিরসনে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি ট্রাইব্যুনাল গঠন করে এবং কানাডার সরকার ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে সম্মত হয়েছিল।

    তাই করোনাভাইরাসের বিস্তারের ক্ষেত্রেও চীনের দায়বদ্ধতা রয়েছে বলে মনে করেন আইনি বিশেষজ্ঞরা।

    ওয়াশিংটন এবং লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রাসেল মিলার বলেন, যদি কানাডায় পরিবেশগত বিষয় নিয়ে ভালো আইন থাকতো তাহলে স্মেলটার দূষণ করতো এবং যুক্তরাষ্ট্রের ক্ষতি করতো না। এখানে এটার সঙ্গে সম্পর্ক রয়েছে। চীন যদি খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখতো তাহলে এটি ছড়িয়ে পড়তো না।

    শিকাগোর একজন ফিনান্স অ্যাটর্নি উইলিয়াম স্টারশাক বলেন, নিজের স্বার্থেই কানাডার মতো দায়বদ্ধতা মেনে নেয়া উচিত চীনের।

    স্টারশাক বলেন, এটি চীনকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেখাতে সহায়তা করবে, তবে এটার কারণে বিভিন্ন বিষয় এবং ভূ-রাজনৈতিক ইস্যু তৈরি হতে পারে। এগুলো সমাধান করতে হবে। এভাবেই সামনে এগিয়ে যেতে পারবে চীন।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬