Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনাভাইরাস: মৃত্যু কমেছে ইতালি, স্পেন ও ফ্রান্সে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০ ১৫:৩২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    করোনাভাইরাস: মৃত্যু কমেছে ইতালি, স্পেন ও ফ্রান্সে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০ ১৫:৩২

    করোনাভাইরাস: মৃত্যু কমেছে ইতালি, স্পেন ও ফ্রান্সে

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালি, স্পেন ও ফ্রান্সে মৃত্যুর সংখ্যা সাম্প্রতিক সময়ে হ্রাস পেয়েছে। এ কারণে ধীরে ধীরে নিজেদের অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা করছে এসব দেশ।

    ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে লকডাইনে থাকা ইতালিতে ২৬ হাজার ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণ, মৃত্যু ও পুনরুদ্ধারের মোট সংখ্যা পৌঁছেছে এক লাখ ৯৭ হাজার ৬৭৫ জনে।

    তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নতুন মৃত্যু, নতুন সংক্রমণ এবং নতুন রোগীদের সংখ্যা হ্রাস পেয়েছে। আইসিইউতে করোনা রোগীর সংখ্যা হ্রাস পাওয়া অব্যাহত রয়েছে, যে প্রবণতা শুরু হয়েছিল তিন সপ্তাহ আগে। রোববার দুই হাজার ৯ জন রোগী আইসিইউতে ছিলেন, এক দিন আগে যেখানে ছিলেন দুই হাজার ১০২ জন।

    ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে রোববার বলেছেন, আগামী ৪ মে থেকে উৎপাদন, নির্মাণ এবং পাইকারি খাতগুলো আবার কাজ শুরু করতে পারবে। ১৮ মে থেকে খুচরা বিক্রেতা, জাদুঘর, গ্যালারি এবং গ্রন্থাগারগুলো এবং ১ জুন থেকে বার, রেস্তোরাঁ, হেয়ারড্রেসার এবং বিউটি সেলুনগুলো চালু করা যাবে।

    এদিকে স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার জানিয়েছে যে, শনিবার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ২৮৮ জনের মৃত্যু নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।

    স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিন আগে ৩৪৮ জনের মৃত্যুর পর এ সংখ্যা পরদিন ৯০ জন কমেছে। এছাড়া মহামারি শুরুর পর থেকে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০০ এর নিচে নেমেছে। একইসাথে দেশটিতে বৃদ্ধি পেয়েছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও।

    অন্যদিকে ফ্রান্সে রোববার আরও ২৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৫৬ জনে। তবে এটি চলতি সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যুহার, যা দেশটির স্বাস্থ্য ব্যবস্থায় স্বস্তি এনেছে। সরকার আগামী ১১ মে থেকে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    খবর ইউএনবির।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬