Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনায় যুক্তরাষ্ট্রে গত দুইদিনে ৯ বাংলাদেশির মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০ ১৪:৩৯

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    করোনায় যুক্তরাষ্ট্রে গত দুইদিনে ৯ বাংলাদেশির মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০ ১৪:৩৯

    করোনায় যুক্তরাষ্ট্রে গত দুইদিনে ৯ বাংলাদেশির মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর আগের দিন সোমবার নিউইয়র্ক সিটিতে তিনজন এবং নিউজার্সিতে এক বাংলাদেশি মারা গেছেন।

    চট্টগ্রামের সন্তান সৈয়দ কামরুল বাশার জামি (৫৯) বস্টনে ম্যাসেচুসেট্স জেনারেল হাসপাতালে ১৫ দিন ভেন্টিলেটরে থাকার পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

    নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সেক্রেটারি ইকবাল ইউসুফ এ তথ্য জানিয়ে বলেন, বস্টনে এই প্রথম একজন বাংলাদেশির মৃত্যু হলো করোনায়। এদিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে মন্টিফিউর হাসপাতালে ইন্তেকাল করেছেন দক্ষিণ সুরমার সন্তান আমিরুন্নেসা খাতুন (৮৮)।

    ম্যানহাটনে মাউন্ট শিনাই হাসপাতালে মঙ্গলবার ইন্তেকাল করেছেন সন্দ্বীপের কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা ইউসুফ (৬০)। একইদিন নিউইয়র্কে সন্দ্বীপ সোসাইটির সভাপতি আব্দুল হান্নান পান্নার শাশুড়ী পারভিন জাফর (৫৮) ব্রুকলিনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদিন নিউইয়র্কে বাউরিয়া জনকল্যাণ সমিতির সভাপতি মো. হকের শাশুড়ি বিবি আয়েশা (৬৮) ইন্তেকাল করেছেন।

    হাসপাতালের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ‘চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন’র নেতা আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে মায়মনিডেস হাসপাতালে মারা গেছেন তার বাবা আলহাজ মোজাফ্ফর ইসলাম (৮৫)।

    তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে বহু বছর আগে নিউইয়র্কে এসেছিলেন। একই এলাকার প্রবাসী আলহাজ এরশাদ উল্লাহ (৯৪) একই হাসপাতালে ইন্তেকাল করেছেন বলে জানান কমিউনিটি নেতা শহিদুল্লাহ কায়সার। কুইন্সের একটি হাসপাতালে মারা গেছেন বিয়ানিবাজারের সন্তান মঈনউদ্দিন (৬২)। এদিন নিউজার্সির প্যাটারসন সিটিতে মারা গেছেন আলহাজ মোসাব্বির আলী (৭৬)।

    বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী নিউইয়র্কের তিনজনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মোট ১৮৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬