যুক্তরাষ্ট্রে আরও ৩ বাংলাদেশির মৃত্যু, মোট ২৩৪
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর তালিকায় আরও তিন বাংলাদেশির নাম যুক্ত হলো। তারা হলেন- নুরুল ইসলাম শুকুর (৬৬), নূর জাহান বেগম (৬২) ও ছওয়াবুর রহমান (৮২)।
সোমবার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে আমেরিকায় গত ৪৮ দিনে ২৩৪ জন বাংলাদেশির মৃত্যু হলো।
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
দেশটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯২১ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে ২৪ হাজার ৯৪৪ জন।
আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১২ হাজার ৮৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭১৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৮৮ হাজার ২৭ জন।

অনলাইন ডেস্ক