Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কড়াকড়ি শিথিল করলেও চতুর্থ দফা লকডাউনে স্পেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২০ ১৪:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২০ ১৪:৪০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    কড়াকড়ি শিথিল করলেও চতুর্থ দফা লকডাউনে স্পেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২০ ১৪:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২০ ১৪:৪০

    কড়াকড়ি শিথিল করলেও চতুর্থ দফা লকডাউনে স্পেন

    স্পেনে করোনা পরিস্থিতিতে আরোপিত কড়াকড়ি কিছুটা শিথিল করা হলেও সামাজিক দূরত্বের বিধানসহ কিছু বিধিনিষেধের মেয়াদ আগামী ২৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

    বুধবার কংগ্রেসে এ সংক্রান্ত বিষয়ে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট অনুষ্ঠিত হয়। ৩৫০ ভোটের মধ্যে ১৭৮ ভোটে বিজয়ী হয়ে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ সিদ্ধান্ত নেন।

    নতুন ঘোষণা অনুযায়ী দেশটিতে আরও দুই সপ্তাহ এ স্টেট অব অ্যালার্ট চলবে।

    ২৬ এপ্রিল থেকে শিশু-কিশোরদের একটি নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হওয়ার সুযোগ দেয়ার পর ২ মে থেকে বয়স্কদেরও ঘর থেকে বের হওয়ার সুযোগ দিয়েছে সরকার।

    বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, এসব পরিকল্পনা বাস্তবায়ন ও ফলপ্রসূ হলে জুন মাসের শেষের দিকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে স্পেন।

    তিনি বলেন, আমরা মহামারীর প্রথম পর্যায় পেরিয়ে গেছি। তবে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে এবং ভাইরাসের প্রতি আমাদের কঠোর নজর রাখতে হবে। মানুষ এতদিন নিয়মবিধি মেনে চলায় তার সুফল পাওয়া যাচ্ছে। ভবিষ্যতেও মানুষের আচরণের ওপর বর্তমান সংকটের গতিপ্রকৃতি নির্ভর করবে।

    তবে দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস দেশটিতে পুনরায় সংক্রমণ ছড়ানোর উচ্চ সম্ভাবনা রয়েছে । তবে তা হতে পারে অনেক ছোট পরিসরে। তাই সামনের মাসগুলোর জন্য জরুরি প্রস্তুতি নিয়ে রাখার কথাও বলা হয়েছে।

    উল্লেখ্য, গত ১৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রথম দফা, ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় দফা, এবং ১৫ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত তৃতীয় দফায় বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

    প্রসঙ্গত স্পেনে করোনাভাইরাসের প্রকোপ সন্তোষজনক হারে কমেছে। চলতি মাসের শুরু থেকেই মৃত্যুর সংখ্যা কমতে শুরু করে। ওয়ার্ল্ডওমিটারে দেয়া তথ্যানুযায়ী জরুরি অবস্থা শুরুর পর থেকে অর্থাৎ ১৪ মার্চের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ ও ৪ মে সর্বনিম্ন ১৬৪ জন মৃত্যুবরণ করেছেন।

    বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে বিশ্বের দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ স্পেনে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন আড়াই লাখের ওপর মানুষ। মারা গেছেন ২৫ হাজার ৮৫৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৩৫৯ জন।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬