Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইউরোপের দেশগুলোতে লকডাউন আরও শিথিল হচ্ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৪:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৪:৪৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ইউরোপের দেশগুলোতে লকডাউন আরও শিথিল হচ্ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৪:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৪:৪৬

    ইউরোপের দেশগুলোতে লকডাউন আরও শিথিল হচ্ছে

    মৃত্যুহার নিয়মিতভাবে কমতে থাকায় ইতালি, স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ লকডাউন আরও শিথিলের পদক্ষেপ নিয়েছে।

    মার্চে লকডাউনে যাওয়ার পর থেকে রোববার ইতালিতে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা ঘটেছে। এ দিন পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটি।

    এটি বিগত কয়েকদিনের দৈনিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা থেকে অনেক কম, ২৭ মার্চ সেখানে ৯০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল।

    দুই মাসেরও বেশি সময় ধরে লকডাউন জারি থাকার পর সোমবার থেকে বার, সেলুনসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ফের খোলার অনুমতি দেয়া হয়েছে ইতালিতে। তবে সব জায়গাতেই সামাজিক দূরত্ব মেনে কাজ চালাতে হবে।

    স্পেন মাদ্রিদ ও বার্সেলোনা বাইরে বিধিনিষেধ শিথিলের পদক্ষেপ নিয়েছে, ওইসব এলাকায় এখন থেকে সর্বোচ্চ ১০ জন লোক দলবদ্ধ হয়ে সাক্ষাৎ করতে পারবেন।

    ইউরোপের অন্যান্য দেশের মধ্যে বেলজিয়াম সোমবার থেকে কঠোর শর্তাধীনে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলার অনুমতি দিয়েছে।

    পাশাপাশি পতুর্গাল, গ্রিস, ডেনমার্ক ও আয়ারল্যান্ডসহ আরও বেশি কয়েকটি দেশ লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পদক্ষেপ নিয়েছে।

    এদিকে করোনা লকডাউন তুলের নেয়ার দাবিতে জার্মানি, ব্রিটেন ও পোল্যান্ডে বিক্ষোভ করেছে কয়েক হাজার বিক্ষোভকারী।

    এ বিক্ষোভ থেকে শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। রোববার লন্ডনের হাইড পার্ক, সাউদাম্পটন, কারডিফ, গ্রাসগো ও নটিংহামে করোনাভাইরাস নিয়ন্ত্রণের বিধিনিষেধ অমান্য করে লকডাউনবিরোধী বিক্ষোভ হয়।

    এ সময় পুলিশের সঙ্গে দ্বন্দ্বে গ্রেফতার হন বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ভাই পিয়ার্স করবিনসহ ১৯ জন।

    শনিবার জার্মানির স্টুটগার্টে ৫ হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হন। ফ্রাঙ্কফুর্টে জড়ো হন প্রায় ১ হাজার ৫০০ ও মিউনিখে ১ হাজার বিক্ষোভকারী।

    তারা ‘করোনা ভুয়া’, ‘আইসোলেশন, মাস্ক, ট্রেসিং, ভ্যাকসিন-চলবে না-সহ লকডাউনবিরোধী নানা ব্যানার ও পোস্টার নিয়ে বিক্ষোভ করেন।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬