Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কানাডায় প্রথম করোনা ভ্যাকসিনের পরীক্ষার অনুমোদন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৬:১২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    কানাডায় প্রথম করোনা ভ্যাকসিনের পরীক্ষার অনুমোদন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৬:১২

    কানাডায় প্রথম করোনা ভ্যাকসিনের পরীক্ষার অনুমোদন

    প্রথমবারের মতো কানাডা দেশটির বিজ্ঞানীদের তৈরি নভেল করোনাভাইরাসের সম্ভাব্য একটি ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে।

    প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে শনিবার ওই ভ্যাকসিন পরীক্ষার অনুমোদনের ঘোষণা দেন।

    কানাডার গণমাধ্যম সিবিসি জানিয়েছে, কানাডার হ্যালিফ্যাক্সের ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের কানাডিয়ান সেন্টার ফর ভ্যাক্সিনোলজিতে ওই ভ্যাকসিনের ট্রায়াল হবে।

    ট্রুডো বলেছেন, গবেষণা এবং উদ্ভাবনে সময়ের দরকার হয়। এটি অবশ্যই সঠিকভাবে করা উচিত। তবে এটি আশাব্যঞ্জক খবর।

    ভ্যাকসিনটির ট্রায়াল সফল হলে কানাডার ন্যাশনাল রিসার্চ কাউন্সিল-এর উৎপাদনে কাজ করবে।

    যাতে ভ্যাকসিনটি দেশেই উৎপাদন করে বণ্টন করা যায়, সে ব্যবস্থাও নেয়া হবে বলে জানান তিনি।

    কানাডিয়ান সেন্টার ফর ভ্যাক্সিনোলজির ৪৫ সদস্যের একটি দল চীনের ক্যানসিনো বায়োলজিকস কোম্পানির সঙ্গে করোনার সম্ভাব্য ভ্যাকসিনটি নিয়ে যৌথভাবে কাজ করছে।

    হেলথ কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত সতর্কতার সঙ্গে ভ্যাকসিনটির সুরক্ষা এবং মানের ব্যাপারে পর্যালোচনা করে ট্রায়ালের অনুমোদন দেয়া হয়েছে।

    গবেষকরা বলছেন, এখন সম্ভাব্য এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য অন্তত ৬০০ স্বেচ্ছাসেবী দরকার।

    কানাডিয়ান সেন্টার ফর ভ্যাক্সিনোলজির পরিচালক ও ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ, মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজির অধ্যাপক স্কট হ্যালপেরিন বলেন, চীনে ইতোমধ্যে ভ্যাকসিনটির ট্রায়াল সম্পন্ন হয়েছে। এর ভিত্তিতে কানাডায় ভ্যাকসিনটির ট্রায়ালের প্রস্তুতি নেয়া হচ্ছে।

    এডি৫-এনকোভ নামের এই ভ্যাকসিনের স্ট্রেইনে অন্য একটি ভাইরাস ব্যবহার করা হয়েছে; যাতে এটি মানবদেহে সংক্রমণ ঘটাতে না পারে।

    হ্যালপেরিন বলেন, এই অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াইয়ে যদি স্বেচ্ছাসেবীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, তা হলে আশা করা যায়, কোভিড ১৯-এর বিরুদ্ধে ভ্যাকসিনটি কাজ করবে এবং মানুষকে রক্ষা করবে।

    আগামী দুই সপ্তাহের মধ্যে ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে বলে জানান এই অধ্যাপক।

    কানাডায় এ পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ২ জন এবং মারা গেছেন ৫ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৮ জন এবং মারা গেছেন ১০৩ জন।

    এদিকে কানাডার বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে। এ ছাড়া গ্রীষ্মের গরমে বহু লোক বাড়ির বাইরে আসা শুরু করেছে। কানাডার সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল অন্টারিওতে ১৯ মে থেকে দোকানপাট, গাড়ি, ব্যবসা ও নির্মাণাধীন ভবনের কর্মকাণ্ড পুনরায় শুরু করা যাবে।

    কানাডার সরকারি স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে। দেশটিতে করোনাভাইরাসে মারা যাওয়া ৬০ শতাংশের বেশি মানুষ ছিলেন কুইবেক অঞ্চলের বাসিন্দা।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬