Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নিজ দল থেকে বহিষ্কার হলেন মাহাথির মোহাম্মদ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২০ ২০:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২০ ২০:৫৩

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    নিজ দল থেকে বহিষ্কার হলেন মাহাথির মোহাম্মদ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২০ ২০:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২০ ২০:৫৩

    নিজ দল থেকে বহিষ্কার হলেন মাহাথির মোহাম্মদ

    নিজের হাতে গড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কার হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত ১৮ মে দেশটির পার্লামেন্টের অধিবেশন চলাকালীন বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে গিয়ে বসায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।বৃহস্পতিবার ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অফ মালয়েশিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, মাহাথিরের সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। মালয় ভাষায় বারসাতু নামে পরিচিত এই রাজনৈতিক দলটির সরকার বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছে; যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মহিদ্দিন ইয়াসিন। ক্ষমতাসীন সরকারকে সমর্থন না দেয়ার কারণে মাহাথিরকে বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

    ৯৫ বছর বয়সী মাহাথির দেশটির এই রাজনৈতিক দলের সহ-প্রতিষ্ঠাতা এবং দলটির সভাপতির দায়িত্বও পালন করেছিলেন এক সময়। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর আগে পর্যন্ত তিনিই ছিলেন বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের ক্ষমতা ভাগাভাগির লড়াইয়ের পর জোট ভেঙে গেলে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহাথির।

    এই সঙ্কটের অবসান ঘটে মাহাথিরের সঙ্গে বারসাতু গড়ে তোলা মহিদ্দিন ইয়াসিন চার দলীয় একটি জোট গঠন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর। এক সময় বিরোধীদলে থাকা নাজিব রাজাকের ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে জোট গঠন করে নতুন সরকার গড়েন মহিদ্দিন। ২০১৮ সালের আগে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন নাজিব রাজাক দুর্নীতির দায়ে বর্তমানে বিচারের মুখোমুখি রয়েছেন।

    ২০১৮ সালের নির্বাচনের পর মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। কিছুদিন পর ইস্তফা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তা নিয়ে সময়ক্ষেপণ শুরু করেন মাহাথির। যা পরবর্তীতে সরকার ভেঙে যাওয়া পর্যন্ত গড়িয়ে ক্ষমতা হারান দেশটির তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী। সেই সময় নতুন সরকার গঠন এবং সাবেক বিরোধী মিত্রদের বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করে নিন্দা জানান।

    মহিদ্দিনের প্রধানমন্ত্রীত্ব নিয়ে গত ১৮ মে দেশটির পার্লামেন্টের আস্থাভোটের ডাক দেন মাহাথির মোহাম্মদ। ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে এই আস্থা ভোটের ডাক দেয়া মাহাথির হতাশ হন যখন দেশটির রাজা আব্দুল্লাহ করোনাভাইরাস পরিস্থিতির কারণে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করায়। পরে মাহাথির বলেন, মালয়েশিয়ায় গণতন্ত্র আর বেঁচে নেই।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬