Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনায় বিশ্বে একদিনে আক্রান্ত এক লাখ ১৬ হাজার, মৃত্যু ৪৬৬৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২০ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২০ ১৪:০৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    করোনায় বিশ্বে একদিনে আক্রান্ত এক লাখ ১৬ হাজার, মৃত্যু ৪৬৬৯

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২০ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২০ ১৪:০৭

    করোনায় বিশ্বে একদিনে আক্রান্ত এক লাখ ১৬ হাজার, মৃত্যু ৪৬৬৯

    করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে এক লাখ ১৫ হাজার ৯৮২ জন। সবমিলিয়ে আক্রান্ত হয়েছে ৬৪ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এসময় মৃত্যু হয়েছে আরো ৪ হাজার ৬৬৯ জনের। এর ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮১ হাজার ৮৫৯ জনে। আর সুস্থ হয়েছে ৩০ লাখ ৭ হাজারের বেশি মানুষ।

    গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ব্রাজিলে। এসময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৭ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৬ হাজার ৬৬৮ জন। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে এক হাজার ২৩২ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ২৭৮ জনে।

    করোনায় গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে এখন ১৮ লাখ ৮১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর যুক্তরাষ্ট্রে নতুন করে মৃত্যু হয়েছে এক হাজার ১৩৪ জনের। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এক লাখ ৮ হাজার ৫৯ জন করোনায় মারা গেছে।

    সার্বিক মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে মারা গেছে ৩২৪ জন। আর সবমিলিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ ৭৮ হাজার মানুষ।

    মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরই রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৫ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫১৫ জন।

    এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের দিক দিয়ে এখনও তৃতীয় অবস্থান ধরে রেখেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে আক্রান্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ৮ হাজার ৮৬৩ ও ১৮২ জনের। সবমিলিয়ে রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৭৪১ জন। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭ জনের।

    অন্যদিকে টানা দ্বিতীয় দিনের মতো স্পেনে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশটিতে এখন পর্যন্ত ২৭ হাজার ১২৭ জন করোনায় মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ। ইউরোপের আরেক দেশ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি। দেশটি এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৮৯ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৪০ জনের।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬