Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্রে পুলিশের স্পেশাল টিম থেকে ৫৭ কর্মকর্তার পদত্যাগ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২০ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২০ ১৪:৩৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    যুক্তরাষ্ট্রে পুলিশের স্পেশাল টিম থেকে ৫৭ কর্মকর্তার পদত্যাগ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২০ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২০ ১৪:৩৩

    যুক্তরাষ্ট্রে পুলিশের স্পেশাল টিম থেকে ৫৭ কর্মকর্তার পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে পুলিশের স্পেশাল টিম থেকে একযোগে পদত্যাগ করেছেন ৫৭ জন কর্মকর্তা। তারা বাহিনীর ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্য ছিলেন। এর আগে একজন বয়স্ক নাগরিকের সঙ্গে নির্দয় আচরণের দায়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। ওই বরখাস্তের পরই পদত্যাগের ঘোষণা দেন ৫৭ কর্মকর্তা। তবে তারা শুধু ইমার্জেন্সি রেসপন্স টিম থেকে পদত্যাগ করেছেন, পুলিশ বাহিনী থেকে নয়। শুক্রবার এ বিষয়ে অবগত একটি সূত্র সিএনএন-কে বিষয়টি নিশ্চিত করেছে।

    ৭৫ বছরের একজন শ্বেতাঙ্গ বৃদ্ধকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় ওই দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল।

    একজন প্রবীণ নাগরিকের সঙ্গে দুই কর্মকর্তার ন্যাক্কারজনক আচরণের ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও সমালোচনার ঢেউ উঠে। এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

    ভিডিওতে দেখা গেছে, ৭৫ বছরের একজন বৃদ্ধ কারফিউ কার্যকরের জন্য দায়িত্বরত পুলিশের দিকে অগ্রসর হলে পুলিশ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।

    এতে আরও দেখা যায়, ওই বৃদ্ধ মাটিতে পড়ে আছেন এবং তার কান থেকে গলগল করে রক্ত বেরুচ্ছে। পরে হাসপাতালে নিয়ে গেলে দেখা যায়, তার মাথায় মারাত্মক আঘাত লেগেছে।

    নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো পুলিশের আক্রমণাত্মক আচরণের সমালোচনা করেছেন। এক টুইট বার্তায় বাফেলোর ঘটনাকে পুরোপুরি অযৌক্তিক এবং খুবই ন্যাক্কারজনক হিসেবে বর্ণনা করেছেন তিনি।

    বাফেলো পুলিশ বিভাগ থেকে প্রথমে যে বিবৃতি দেওয়া হয়েছিল তাতে বলা হয়, ওই ব্যক্তি হোঁচট খান এবং ‘বিক্ষোভকারীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির সময়’ তিনি মাটিতে পড়ে যান। এই বিবৃতি সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা নিয়ে ক্ষোভে আরও মাত্রা যোগ করেছে। পুলিশের একজন মুখপাত্র জেফ রিনোল্ডো বলেন, যে অফিসাররা ওই বিবৃতি দিয়েছিলেন, তারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না।

    কর্মকর্তাদের পদত্যাগ নিয়ে কথা বলেছেন বাফেলো পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জন ইভান্স। তিনি বলেন, শুধু নির্দেশ পালনের দায়ে বাহিনীর দুই কর্মকর্তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তার প্রতিবাদে ৫৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

    পুলিশি নৃশংসতার শিকার ৭৫ বছরের ওই বৃদ্ধের পরিচয় নিশ্চিত করেছে সিএনএন। গভর্নরের দফতরের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই বৃদ্ধের নাম মার্টিন গাগিনো। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

    মার্টিন গাগিনো দীর্ঘদিন ধরেই তিনি শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়ে আসছেন এবং মানবাধিকারের ব্যাপারে তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর বলে জানা গেছে। পরবর্তী যে কোনও বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

    বাফেলো-র মেয়র বাইরন ব্রাউন বলেছেন, তিনি চান বরখাস্তকৃত দুই কর্মকর্তার ব্যাপারে যেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়। তিনি বলেন, ‘আমি তাদের চাকরিচ্যুত করতে বলছি না।’ গুরুতর আহত ৭৫ বছরের বৃদ্ধের ব্যাপারে মেয়র বলেন, তাকে বহুবার চলে যেতে বলা হয়েছিল।

    পুলিশ সদস্যদেরও সতর্কতা অবলম্বন, জনগণের সুরক্ষা দেওয়া এবং কমন সেন্স বা সাধারণ জ্ঞান ব্যবহারের তাগিদ দিয়েছেন বাফেলোর মেয়র।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬