Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জ্বর-গলাব্যথা নিয়ে আইসোলেশনে কেজরিওয়াল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৬:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৬:০৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    জ্বর-গলাব্যথা নিয়ে আইসোলেশনে কেজরিওয়াল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৬:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৬:০৭

    জ্বর-গলাব্যথা নিয়ে আইসোলেশনে কেজরিওয়াল

    ভারতের আলোচিত রাজনীতিক ও নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জ্বর ও গলাব্যথা। করোনাভাইরাসের এই উপসর্গ নিয়ে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন তিনি। রোববার বিকাল থেকেই তিনি সর্দিকাশি, গলাব্যথা ও সামান্য জ্বরে ভুগছেন। আজ তার কোভিড-১৯ পরীক্ষা করার কথা রয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

    টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেয়া মাত্র আইসোলেশনে চলে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। করোনা পরীক্ষা করে রিপোর্ট না আসা পর্যন্ত আইসোলেশনেই থাকবেন কেজরিওয়াল।

    রোববার দুপুরেও দিল্লির করোনাভাইরাস পরিস্থিতি এবং লকডাউনের নির্দেশিকা নিয়ে প্রেস ব্রিফিং করেছেন আম আদমি নেতা। এতে তিনি ঘোষণা দেন, রোববার থেকে দিল্লির রেস্তোরাঁ, শপিংমল এবং ধর্মীয় স্থান উন্মুক্ত করে দেয়া হবে। লকডাউনের মধ্যে মদের দোকান খোলার পরই ভিড় নিয়ন্ত্রণে আনতে মদের উপর যে ‘স্পেশ্যাল করোনা ফি’ বসিয়েছিল দিল্লি সরকার, সেটাও প্রত্যাহার করা হবে।

    সেই ব্রিফিংয়ের পরই জ্বর অনুভব করেন দিল্লির মুখ্যমন্ত্রী। পরে বিকালে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করে বাড়িতেই আইসলেশনে চলে যান। এদিকে আইসোলেশনে থাকায় কারও সঙ্গে দেখা করছেন না কেজরিওয়াল।

    জানা গেছে, আগে থেকেই ফ্লুর সমস্যা আছে কেজরিওয়ালের। ডায়াবেটিসের জন্য নিয়মিত ইনসুলিনও নিতে হয় তাকে।

    প্রসঙ্গত, দিল্লি এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলোর একটি। রোজ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন। এখন পর্যন্ত রাজধানী শহরটিতে মোট ২৮ হাজার ৯৩৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে মারা গেছেন ৮১২ জন।

    এদিকে দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ২০৭ জনের।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬