Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুন, ২০২০ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুন, ২০২০ ১৪:২৮

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুন, ২০২০ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুন, ২০২০ ১৪:২৮

    করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    বিশ্বজুড়ে লাগামছাড়া হয়ে উঠছে করোনা সংক্রমণ। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসাস।

    বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা প্রায় ৭২ লাখ। মৃত্যু চার লক্ষেরও বেশি। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরও শঙ্কাজনক। সেখানে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু লাখের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সংক্রমণের গতি বাড়ছে লাতিন আমেরিকার দেশগুলোতে। ভয়ানক অবস্থা ব্রাজিল, মেক্সিকোতে। দক্ষিণ আমেরিকায় সংক্রামিত ১২ লক্ষেরও বেশি। মৃত্যু হয়েছে ৬০ হাজারের বেশি মানুষের।

    ঘেব্রেইসাসের বক্তব্য, চীন থেকে ডিসেম্বরে যে ভাইরাল ছড়িয়ে পড়ার খবর মিলেছিল ধীরে ধীরে তার ভরকেন্দ্র হয়ে ওঠে পূর্ব এশিয়া, ইউরোপের দেশগুলি। ইতালিতে মৃত্যুমিছিল শুরু হয়ে যায়। তবে ইতালি এখন সংক্রমণে রাশ টেনেছে অনেকটাই। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৫ হাজারের কাছাকাছি। সে তুলনায় সংক্রমণের নিরিখে ইতালিকে টপকে গেছে ব্রাজিল, রাশিয়া, স্পেন, ব্রিটেন ও ভারত।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ১০ দিনে প্রতিদিনই এক লক্ষের বেশি সংক্রমণের খবর মিলছে। আগামী দিনে মধ্য ও দক্ষিণ আমেরিকায় সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে। কিছু দেশ অর্থনীতিকে চাঙ্গা করতে লকডাউন শিথিল করার কথা ভাবছে। কিন্তু তাতে বিপদ আরও বাড়বে।

    টেড্রস জানিয়েছেন, গত রবিবার বিশ্বে যত সংক্রমণ ধরা পড়েছে তার ৭৫ শতাংশই ছিল আমেরিকা ও দক্ষিণ এশিয়ার অন্তত দশটি দেশের।

    নিউজিল্যান্ড করোনা-মুক্ত হলেও ব্রাজিলের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্ত সাত লাখের বেশি। মৃত্যু হয়েছে ৩৭ হাজার। একটি সমীক্ষা রিপোর্টে অনুমান করা হয়েছে, জুন শেষের মধ্যে সংক্রমণের সংখ্যা ১০ লক্ষ ছাড়াবে। মৃত্যু পেরিয়ে যাবে ৫০ হাজার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর সাও পাওলোর আকাশ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, কবরস্থানগুলিতে সার দিয়ে মাটি খুঁড়ে জায়গা তৈরি করা হচ্ছে গণকবর দেওয়ার জন্য। সংক্রমণের হার বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর উপরেই দোষ চাপিয়েছেন অনেকে।

    মেক্সিকোয় গত সপ্তাহে সব চেয়ে খারাপ অবস্থা ছিল। সব চেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে গত সাত দিনে। রাশিয়াতেও সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। এখনও অবধি ৪ লাখ ৭৬ হাজার মানুষ আক্রান্ত। স্পেনে সংক্রামিত তিন লাখ ছুঁতে চলেছে। ব্রিটেনের হালও এক। সেখানেও সংক্রামিত ২ লাখ ৮৭ হাজারের কাছাকাছি।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও অবধি ১১০টি দেশে ৫০ লক্ষের বেশি পিপিই পৌঁছে দেওয়া হয়েছে। আরও ১২ কোটির বেশি পিপিই পৌঁছে দেওয়া হবে ১২৬টি দেশে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬