Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ৩০ বছরে তিন গুণ দ্রুত বেড়েছে অ্যান্টার্কটিকার উষ্ণতা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:৫৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ৩০ বছরে তিন গুণ দ্রুত বেড়েছে অ্যান্টার্কটিকার উষ্ণতা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২০ ১৩:৫৭

    ৩০ বছরে তিন গুণ দ্রুত বেড়েছে অ্যান্টার্কটিকার উষ্ণতা

    অনেক আগে থেকেই পৃথিবীর উষ্ণতার বিষয়ে সতর্ক করছেন বিজ্ঞানীরা। এবার তারা জানিয়ছেন বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় তিনগুণ দ্রুত উষ্ণ হচ্ছে অ্যান্টার্কটিকা। গত ৩০ বছরের আবহাওয়া পর্যালোচনা করে একটি গবেষণার পরে তার রিপোর্ট প্রকাশিত হয়েছে নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে। সেখানেই এই দাবি করেছেন গবেষক ও বিজ্ঞানীরা।

    তারা জানিয়েছেন, উষ্ণতা বেড়ে যাওয়ায় দক্ষিণ মেরুর এই অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে। যা স্বাভাবিবভাবেই প্রভাব ফেলছে সেখানকার বাস্তুতন্ত্রেও। এছাড়া এতে সমুদ্রের জলের স্তরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

    নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের গবেষকরা এই গবেষণাটি করেছেন। সেখানেই স্পষ্ট, যে অন্যান্য অঞ্চল থেকে তিন গুণ দ্রুত উষ্ণ হচ্ছে অ্যান্টার্কটিকা। গবেষকরা জানিয়েছেন, একটা সময় পর্যন্ত ধারণা ছিল, পৃথিবীর স্থলভাগের উত্তাপ দক্ষিণ মেরুর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় না। তাই গবেষণার ফলাফলে পর তারা বেশ অবাক হয়েছেন।

    গবেষক কাইল ক্লেম বলেন, আদতে বৈশ্বিক উষ্ণতা সব অঞ্চলেই বিস্তৃত। প্রত্যন্ত বিন্দু অঞ্চলেও এর প্রভাব পড়েছে।

    বিজ্ঞানী ক্লেম ও তার দল ১৯৮৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ মেরুর আবহাওয়ার সমস্ত রকম তথ্য সংগ্রহ করে এই গবেষণা করেছেন। খুঁটিয়ে দেখেছেন পরিবর্তন। তারা দেখতে পান, এই সময়ের মধ্যে ওই অঞ্চলের তাপমাত্রা ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রতি দশকে শূন্য দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস করে বেড়েছে তাপমাত্রা। এই সংখ্যা পৃথিবীর অন্যান্য এলাকা থেকে তিন গুণ বেশি।

    সম্প্রতি সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিল অ্যান্টার্কটিকা। কারণ এখানে বাকি বিশ্বের স্থলভাগের মতোই গরম আবহাওয়া রেকর্ড করা হয়েছে। এর ফলে কিছু গুরুতর বৈশ্বিক পরিবর্তনও দেখা যায়। বিশেষ করে উপকূলবর্তী মানুষ সবচেয়ে সমস্যায় পড়বে। কারণ গরম আবহাওয়ার কারণে অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্রে জলস্তর বেড়ে যাচ্ছে। এতে অনেক উপকূলীয় এলাকা জলের নীচে চলে যাওয়ার সম্ভাবনা আছে।

    সোমবার প্রকাশিত এই গবেষণা রিপোর্ট পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল নিয়ে নতুন আলোকপাত করেছে। বিজ্ঞানীরা বলছেন, যে উষ্ণায়নের প্রধান কারণ হলো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে হাজার হাজার মাইল দূরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি। কিন্তু এই বৃদ্ধি মোটেই শুধু সমুদ্রপৃষ্ঠে সীমাবদ্ধ নয়, দক্ষিণ মেরু পর্যন্ত এলাকা সরাসরি প্রভাবিত। আর এই প্রভাব আবার সরাসরি সম্পর্কিত উপকূল পর্যন্ত। তাই অ্যান্টার্কটিকার উষ্ণতা বৃদ্ধির কারণে বিশ্বের উপকূলে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জন্য যারা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকির মধ্যে রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬