Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সৌদি বাদশাহ সালমান হাসপাতালে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০২০ ১৫:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০২০ ১৫:১৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    সৌদি বাদশাহ সালমান হাসপাতালে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০২০ ১৫:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০২০ ১৫:১৭

    সৌদি বাদশাহ সালমান হাসপাতালে

    সৌদি আরবের বাদশাহ ও খাদেমুল হারামাইন শরিফাইন সালমান বিন আবদুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গলব্লাডারের প্রদাহে ভুগছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

    আজ সোমবার সৌদির রয়্যাল কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ৮৪ বছর বয়সী বাদশাহ সালমানকে সোমবার রিয়াদের বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

    বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরব শাসন করছেন। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদের গভর্নর ছিলেন।

    বাদশা সালমানের আগে তার সৎভাই ২০০৫ সালে বাদশাহ হিসেবে অধিষ্ঠিত হন। তিনি তার ভাই বাদশাহ ফাহাদের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

    বাদশা সালমানের পর সিংহাসনে বসবেন তার পুত্র মোহাম্মদ বিন সালমান। ৩৪ বছর বয়সী যুবরাজই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি দেশটির অর্থনীতিতে তেলনির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। তিনি এমবিবিএস হিসেবে অধিক পরিচিত।

    সৌদি আরবে কয়েক দশক ধরে চলে আসা বিভিন্ন রীতি-নীতি সাহসিকতার সঙ্গে বদলে দেওয়ায় বাদশাহর সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন যুবরাজ সালমান। তবে গণমাধ্যম ও ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণ এবং ভিন্নমতের দমন-পীড়নে বেশ সমালোচনার মুখে রয়েছেন তিনি।

    রক্ষণশীল সৌদি সমাজ সংস্কারের নানা উদ্যোগ, ইয়েমেনে যুদ্ধ, কাতারের ওপর অবরোধ আরোপ থেকে শুরু করে সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ার কারণে সারাবিশ্বের নজর তার দিকে।

    ২০১৭ সালের ২১ জুন মুহাম্মদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে অপসারণ করা হয় এবং তার স্থলে মুহাম্মদ বিন সালমানকে যুবরাজ মনোনীত করা হয়। মুহাম্মদ জেদ্দায় ৩১ আগস্ট ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাদশাহ সালমানের তৃতীয় স্ত্রী ফাহদা বিনতে ফালাহ বিন সুলতানের পুত্র।

    বিন সালমান একজন ‘কাজপাগল’ মানুষ হিসেবে পরিচিত। তিনি অফিসে দিনের ১৮ ঘন্টা সময় ব্যয় করেন।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬