Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০ ১৩:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০ ১৩:৪৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০ ১৩:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০ ১৩:৪৭

    আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

    আফগানিস্তানের কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে এক বিমান হামলায় তালেবান ও বেসামরিক ব্যক্তিসহ ৪৫ জন নিহত হয়েছে। পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদরাসকান জেলার গভর্নর আলি আহমাদ ফকির ইয়ার বলেছেন, নিহতদের মধ্যে অন্তত আটজন বেসামরিক ব্যক্তি রয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

    তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় ওই বিমান হামলা চালানো হয়। আফগান নিরাপত্তা বাহিনীর এই বিমান হামলায় ৪৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তালেবান সদস্য রয়েছে বলেও জানান তিনি। তবে নিহত বাকি ৩৭ জনের মধ্যে কতজন তালেবান বা বেসামরিক ব্যক্তি সেটা এখনও জানা যায়নি।

    আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগান বাহিনীর এই হামলায় বেসামরিক ব্যক্তি হতাহত হওয়ার ঘটনা তদন্ত করে দেখবে তারা।

    এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই তদন্তের ফলাফল জনগণ ও গণমাধ্যমের সঙ্গে শেয়ার করা হবে। জনগণের জীবন ও সম্পত্তি সুরক্ষায় জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর দায়বদ্ধতা রয়েছে, আমাদের প্রচেষ্টায় কোনও কমতি থাকবে না।

    পার্শ্ববর্তী গুজারা জেলার স্থানীয় একজন কর্মকর্তা হাবিব আমিনি এই বিমান হামলার ঘটনা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৪৫ জন নিহত ছাড়াও আরও বহু মানুষ আহত হয়েছে বলে জানান তিনি।

    তালেবান মুখপাত্র ক্বারি মুহাম্মদ ইউসুফ আহমাদি এক বিবৃতিতে বলেছেন, হেরাতে দুটি বিমান হামলায় আটজন বেসামরিক ব্যক্তি নিহত এবং ১২ জন আহত হয়েছে। দুইজন স্থানীয় কর্মকর্তাও দুই দফায় বিমান হামলার কথা নিশ্চিত করেছেন।

    এদিকে আফগানিস্তানে মার্কিন বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবারের ওই বিমান হামলায় তারা অংশ নেয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা জানিয়েছে বলে জানান আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬