Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ঈদের জামাতে নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সাত দেশে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০ ১৫:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০ ১৫:৪৯

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ঈদের জামাতে নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সাত দেশে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০ ১৫:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০ ১৫:৪৯

    ঈদের জামাতে নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সাত দেশে

    করোনাভাইরাস মহামারীর কারণে আসন্ন পবিত্র ঈদুল আজহার নামাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের সাত দেশ। খোলা মাঠ কিংবা সাধারণ মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে না।

    নিষেধাজ্ঞা আরোপ করা সাতটি দেশ হল- সৌদি আরব, মরক্কো, আলজেরিয়া, মিসর, ইরাক, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। স্বাস্থ্যবিধি মেনে ঈদের দিন নির্দিষ্ট কিছু মসজিদে নামাজ আদায়ের জন্য সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

    মিসরে মাত্র একটি মসজিদে নামাজের অনুমতি দেয়া হয়েছে। তবে কুয়েতের সব মসজিদে জামাত হবে। ঈদের নামাজ ঈদগাহে নাকি ঘরে- তা নিয়ে দ্বিধায় আছে ভারতও। মাসের শুরুতে অবশ্য সরকারের পক্ষ ‘ঘরেই হবে ঈদের নামাজ’-এমন একটা শোরগোল উঠেছিল।

    তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। বৃহস্পতিবার এ বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দেবে দিল্লি। খবর টিআরটি ওয়ার্ল্ড ও আলজাজিরার।

    বিশ্বের দেশে দেশে আগামী শুক্র ও শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। করোনা মহামারীর মধ্যে এটা মুসলিমদের দ্বিতীয় কোনো ঈদ উদযাপন।

    স্বাস্থ্য সুরক্ষা, বিধিনিষেধ ও শারীরিক দূরত্বের বিষয়কে গুরুত্ব দেয়ার কারণে এই উদযাপন একেবারেই অন্যরকম।

    কোনো কোনো দেশে কড়া স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। কোনো কোনো দেশ আবার বিধিনিষেধ শিথিলও করেছে। সৌদি আরবের ইসলাম ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারী সংক্রমণ রোধে খোলা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় থেকে বিরত থাকতে হবে।

    নির্দিষ্ট কিছু মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মরোক্কের ধর্মবিষয়ক মন্ত্রণালয় মাঠ ও মসজিদে ঈদুল আজহার জামাত নিষেধ করেছে। সবাইকে নিজ নিজ ঘরে খুতবা ছাড়া ঈদের জামাত আদায়ের নির্দেশ দিয়েছে।

    মিসরে কেবল শহরের একটি বড় মসজিদে ঈদুল আজাহার নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। আর দেশের সব মসজিদেই নামাজ নিষিদ্ধ করা হয়েছে। ভাইরাস প্রতিরোধে ঈদের ছুটিতে কারফিউ জারি করেছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়।

    আলজেরিয়া ফতোয়া বোর্ডের পক্ষ থেকে নিজ ঘরে একাকি কিংবা জামাতে খুতবা ছাড়া ঈদুল আজহার নামাজ আদায়ের কথা বলা হয়েছে।

    সিরিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অত্যাধিক করোনা রোগী হওয়ায় দামেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলের খোলা প্রাঙ্গণ ও মসজিদে ঈদুল আজহার জামাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতের সরকারে পক্ষ থেকে নিজ নিজ ঘরে ঈদের নামাজ আদায় করতে বলা হয়েছে। অপরদিকে কুয়েতের মন্ত্রিসভা দেশের সব মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়ের ঘোষণা দিয়েছে।

    করোনা আতঙ্কে বদলে গেছে কোরবানির বাজারও। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া সব দেশের চিত্রই প্রায় এক। সংক্রমণের ভয়ে বেশিরভাগ ক্রেতাই হাটে যাচ্ছে না। অনলাইনেই অর্থাৎ ফেসবুক-টুইটার ও বিভিন্ন ওয়েবসাইটে বেচাকেনা হচ্ছে গরু, ছাগল ও ভেড়া।

    ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে বিশ্বে প্রতি বছরই কোটি কোটি ছাগল, গরু ও ভেড়াসহ অসংখ্যা পশু বেচাকেনা হয়। কোরবানির এসব পশু সাধারণত বাজারে গিয়ে দরদাম করেই পছন্দের পশুটি কিনত মানুষ। কিন্তু এ বছর করোনার কারণে সেই চিত্র পাল্টে গেছে।

    সংক্রমণের ভয়ে পশুহাটে না গিয়ে অনলাইনেই ভরসা রাখছে বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাই। দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোতে এই চিত্র এখন অনেকটাই অভিন্ন। ব্যাপকভাবে করোনাপীড়িত এই দেশগুলোতে এবার বেশিরভাগ পশুহাট হয় বন্ধ করে দেয়া হয়েছে, নতুবা ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে।

    অন্যদিকে সংক্রমণে ভয়ে বাজারে যেতেও আগ্রহী নয় অনেকেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী শনিবার।

    কোরবানি নিয়ে এএফপিকে এক সাক্ষাৎকারে বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা সাদিদ হোসেন বলেন, ‘করোনায় পরপর দুই চাচাকে হারিয়ে আমরা এখন ভীতসন্ত্রস্ত। প্রথম দিকে কোরবানিও দিতে চাইনি আমরা। কিন্তু ধর্মীয় ঐতিহ্য সঙ্গে তাল মেলাতে অনলাইনে একটি গরু কিনেছি।’

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬