Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • টিকটক-উইচ্যাট নিষিদ্ধে নির্বাহী আদেশে ট্রাম্পের সই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১৪:১৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    টিকটক-উইচ্যাট নিষিদ্ধে নির্বাহী আদেশে ট্রাম্পের সই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১৪:১৮

    টিকটক-উইচ্যাট নিষিদ্ধে নির্বাহী আদেশে ট্রাম্পের সই

    যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট নিষিদ্ধে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এই আদেশে সই করেন। নির্বাহী আদেশ জারির ৪৫ দিনের মাথায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। দুটি আদেশে টিকটকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাইটড্যান্স ও উইচ্যাটের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ট্যানসেন্টের সঙ্গে লেনদেন বন্ধের আদেশ দেওয়া হয়। চীনভিত্তিক দুইটি টেক জায়ান্টের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, তারা চীনের কাছে যুক্তরাষ্ট্রের তথ্য পাচার করছে। খবর বিবিসির।

    নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, টিকটকের সংগৃহীত ব্যবহারকারীদের তথ্য চীনকে যুক্তরাষ্ট্রে সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি চালানোর সুযোগ করে দেবে। সে সঙ্গে তারা মানুষের সঙ্গে প্রতারণা ও কর্পোরেট কেলেঙ্কারি জন্য তথ্য হাতিয়ে নেবে।

    বাণিজ্য যুদ্ধ, দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ, হংকংয়ে চীনের নিরাপত্তা আইন জারিসহ নানা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ চলছে। তাছাড়া বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়ার জন্য চীনকে দোষারোপ করে আসছেন ট্রাম্প। পাল্টাপাল্টি বিরোধের জেরে গত মাসে চীনা অ্যাপ টিক টক বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার নির্বাহী আদেশে সইয়ের মাধ্যমে তা কার্যকর করা হলো।

    বাইটড্যান্স নামে একটি চীনা সংস্থার অ্যাপ এই টিক টক। গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ও আইনপ্রণেতারা অভিযোগ করে আসছেন টিক টক অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছে। বাইটড্যান্স বরাবরই দাবি করে আসছে, তারা কোনও তথ্য চুরি করছে না। টিক টকের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিইও-র নেতৃত্বে চলে টিক টক। যুক্তরাষ্ট্র জুড়ে এই অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে শতাধিক কর্মী। টিকটেকর একজন মুখপাত্র বলেন, তারা কোনও ডাটা চীনে পাঠায়নি, তাদের পাঠাতে বলাও হয়নি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬