Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • লেবাননে বিস্ফোরণের ঘটনায় আটক ১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১৬:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১৬:৩৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    লেবাননে বিস্ফোরণের ঘটনায় আটক ১৬

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১৬:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১৬:৩৭

    লেবাননে বিস্ফোরণের ঘটনায় আটক ১৬

    লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করেছে প্রশাসন। আটক সবাই বৈরুত বন্দরের কর্মী।

    লেবাননের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি এনএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    তবে গ্রেফতার নয়, তদন্তের কাজে এই ১৬ বন্দরকর্মীকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বৈরুতের সামরিক প্রসিকিউটর ফাদি আকিকি।

    এক বিবৃতিতে তিনি বলেন, বৈরুত বন্দরের ১৮ জন স্টাফকে তদন্তের কাজে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছিল। এদের মধ্যে ১৬ জন এখনও নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছেন। তদন্তের কাজের স্বার্থেই তাদের হেফাজতে রাখা হয়েছে। আটকদের মধ্যে বন্দর ও কাস্টমসের বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মী এবং ব্যবস্থাপক রয়েছেন।

    আকিকি আরও জানান, আটক হওয়াদের মধ্যে বন্দর ও কাস্টমসের বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মী এবং ব্যবস্থাপক রয়েছেন। এর আগে ওই বিস্ফোরণের ঘটনায় দায়ী সন্দেহভাজন বেশ কয়েকজন কর্মকর্তাকে গৃহবন্দি করার নির্দেশ দেয় দেশটির সরকার।

    মঙ্গলবার রাজধানীর বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৫৭ জনের প্রাণহানির খবর জানা গেছে। আহতের সংখ্যা ৫ হাজারের বেশি।

    ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত দায়ী করা হচ্ছে কারখানায় অনিরাপদভাবে মজুদ করে রাখা দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটকে।

    যদিও এ বিষয় শতভাগ নিশ্চিত রিপোর্ট আসেনি এখনও।

    লেবাননের পররাষ্ট্রমন্ত্রী চার্বেল ওয়েহবে ইউরোপ ১ রেডিও চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মঙ্গলবারের ওই ভয়াবহ বিস্ফোরণে দোষীদের খুঁজে বের করতে বৃহস্পতিবার সকালে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সর্বোচ্চ চার দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। এত বড় ধ্বংসযজ্ঞের পেছনে কারা দায়ী, সে বিষয়ে তদন্ত করা হবে। বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

    মঙ্গলবারের সেই বিস্ফোরণের তাণ্ডবে বৈরুত শহরের প্রায় অর্ধেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ছিল যে দেড়শ কিলোমিটার দূরের দেশ সাইপ্রাসও কেঁপে উঠেছিল। বিস্ফোরণের ধাক্কায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হয়েছিল বৈরুতে।

    বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরের সেন্ট্রাল বৈরুতের বাড়িঘর, গাড়ির কাচ ভেঙেছে। এ ঘটনাকে ‘প্রাকৃতিক বিপর্যয়’ আখ্যা দিয়েছেন দেশটির সাংবাদিক হাবিব বাত্তাহ। ঘটনার পর দিনই দেশব্যাপী জাতীয় শোক দিবস পালন করে লেবাননের সরকার।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬