Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৪:৩২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৪:৩২

    সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    করোনা ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদী আচরণে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ধনী দেশগুলো শুধু নিজেদের জন্য চিকিৎসা ব্যবস্থাটি সংরক্ষণ করলে দরিদ্র দেশগুলো সংক্রমণের মুখে থাকবে। এর ফলে ধনীরা নিরাপদে থাকবেন সে প্রত্যাশা করতে পারেন না। এমনটা হলে বিশ্ব সহজে এ মহামারীকে হারাতে পারবে না। একটি কার্যকর ভ্যাকসিন তৈরি হলে তা যেন সবাই পায়, সে ব্যবস্থা করতে হবে।

    এদিকে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ১৫০ জন। মারা গেছেন ৭ লাখ ১৮ হাজার ৩৩৯ জন। অবস্থা আশঙ্কাজনক ৬৫ হাজার ২৬১ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৮৬ হাজার ৬৪৬ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯১৭, মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৫৮ জনের। এদিন ভারতে রেকর্ড ৬২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়ে গেছে। খবর এনডিটিভি, বিবিসি ও এএফপিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।

    বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আয়োজিত আস্পেন সিকিউরিটি ফোরামের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, মারাত্মক এই সংক্রামক রোগ বিশ্বের সবার জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। সবারই ভ্যাকসিন প্রয়োজন।

    তেদ্রোস বলেন, ভ্যাকসিন জাতীয়তাবাদ ভালো বিষয় নয়, এটা আমাদের কোনো কাজেই আসবে না। দ্রুত বিশ্বকে এই ভাইরাস থেকে নিস্তার পেতে হলে, সবাই মিলে একসঙ্গে সুরক্ষিত হতে হবে। কারণ এটা বিশ্বায়নের পৃথিবী; অর্থনীতিও আন্তঃসম্পর্কিত। নির্দিষ্ট কোনো অঞ্চল বা দেশ তো সুরক্ষার স্বর্গ হয়ে উঠতে পারে না।

    ডব্লিউএইচও মহাপরিচালক ভ্যাকসিন প্রকল্পে উন্নত দেশগুলোর অর্থ সহায়তা প্রসঙ্গে বলেন, তারা এসব দান তো আদতে অন্যদের জন্য করছে না; তারা এটা করছে তাদের নিজেদের জন্য। কারণ যখন বাকি পৃথিবী ভাইরাসটি থেকে সুরক্ষিত হবে এবং সব কার্যক্রম সচল হবে, তখন তো এর সুবিধাটা তারাও পাবে।

    এছাড়া কোভিড-১৯ মোকাবেলা করতে হলে একটি নয় বেশ কয়েকটি ভ্যাকসিনের প্রয়োজন পড়বে বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনার সম্ভাব্য প্রায় ২০০ ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। মানবদেহে প্রয়োগ হয়েছে ২৬টি। এর মধ্যে ছয়টি ভ্যাকসিন গণহারে মানবদেহে পরীক্ষা অর্থাৎ পরীক্ষার তৃতীয় ধাপে রয়েছে।

    করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর বিশ্ব তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৬১১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২০৩ জনের। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ৫০ লাখ ৩২ হাজার ৮০৫, মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৮১২ জন।

    তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৮০১, মৃত্যু হয়েছে ১ হাজার ২২৬ জনের। এতে দেশটিতে রোগীর সংখ্যা ২৯ লাখ ১৭ হাজার ৫৬৫ জন, মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৬৪৪ জনের। বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন রেকর্ড ৬২ হাজার ১৭০ জন। একই সময়ে মারা গেছেন ৮৯৯ জন। এ নিয়ে দেশটিতে টানা ৮ দিনে ৫০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। ভারতে রোগীর সংখ্যা ২০ লাখ ৩৩ হাজার ৮৯৫, মারা গেছেন ৪১ হাজার ৬৮৬ জন। চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ৮ লাখ ৭৭ হাজার ১৩৫, মারা গেছেন ১৪ হাজার ৭২৫ জন।

    পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ৫ লাখ ৩৮ হাজার ১৭৭, মৃত্যু হয়েছে ৯ হাজার ৬০৪ জনের। ষষ্ঠ স্থানে মেক্সিকোতে রোগী ৪ লাখ ৬২ হাজার ৬৯০, মৃত্যু হয়েছে ৫০ হাজার ৫১৭ জনের। সপ্তম স্থানে থাকা পেরুতে আক্রান্ত ৪ লাখ ৫৫ হাজার ৪০৯, মৃত্যু হয়েছে ২০ হাজার ৪২৪ জনের।

    বাসিন্দাদের বিনামূল্যে করোনা পরীক্ষা করবে হংকং : করোনা নিয়ন্ত্রণে আনতে বাসিন্দাদের জন্য বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করতে যাচ্ছে হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিওন সরকার। শুক্রবার এ কথা জানান সরকারের প্রধান নির্বাহী ক্যারি লাম। গত মাস থেকে হংকংয়ে ভাইরাসটির সংক্রমণ ফের বেড়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের বিনামূল্যে করোনা টেস্টের প্রস্তাব দিচ্ছে সরকার। ২ সপ্তাহের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে জানান লাম।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬