Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে: ডব্লিউএইচও
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০ ১৪:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০ ১৪:১২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে: ডব্লিউএইচও

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০ ১৪:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০ ১৪:১২

    টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে: ডব্লিউএইচও

    বিশ্বের প্রথম ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবির পর এটির সম্ভাব্য প্রাক-যোগ্যতার বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

    মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এক অনলাইন ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র মুখপাত্র তারিক জাসারেভিক বলেন, আমরা রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ করছি এবং ডব্লিউএইচও কর্তৃক ভ্যাকসিনের বিস্তারিত তথ্য উপাত্ত পর্যালোচনার বিষয়ে আলোচনা চলছে।

    তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালে যেকোনো ভ্যাকসিনের প্রাক-যোগ্যতার মধ্যে সুরক্ষা এবং কার্যকারিতার জন্য প্রয়োজনীয় সকল তথ্যের কঠোর পর্যালোচনা এবং মূল্যায়ন জড়িত। জাসারেভিক বলেন, প্রতিটি দেশে জাতীয় নিয়ন্ত্রক সংস্থা রয়েছে যারা স্ব স্ব অঞ্চলে ভ্যাকসিন বা ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়ে থাকে। প্রস্তুতকারকরা করোনা টিকার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্লেষণ জানতে চেয়েছেন কারণ এটি একধরনের মান নির্ধারণী সিল।

    তিনি বলেন, আমরা নিশ্চিত হতে চাই এটি মানুষের শরীরের জন্য ক্ষতিকর হবে না। একই সঙ্গে আমরা এর পরীক্ষামূলক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাই।

    বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-19 এর ভ্যাকসিন তৈরির দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন,  আমি যতদূর জানি, আজ (মঙ্গলবার) সকালে বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে একটি ভ্যাকসিন নিবন্ধন করা হলো।

    পুতিন বলেন, তার এক মেয়ে নিজের ওপর একটি রাশিয়ান তৈরি কোভিড-19 ভ্যাকসিন পরীক্ষা করে এবং সে এখন সুস্থ বোধ করছে। তিনি বলেন, রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্থায়ী এবং টেকসই প্রতিরোধী সক্ষমতা দেখাতে সক্ষম। আমি এটি খুব ভালো করেই জানি, কারণ আমার এক মেয়ে ভ্যাকসিন নিয়েছে। সুতরাং এই অর্থে সে পরীক্ষায় অংশ নিয়েছে।

    রুশ প্রেসিডেন্ট বলেন, প্রথম ভ্যাকসিন নেয়ার পর তার মেয়ের ৩৮ডিগ্রি সেলসিয়াস জ্বর হয় এবং পরের দিন জ্বর ৩৭ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কিছুটা বেশি ছিল। তিনি বলেন, দ্বিতীয় টিকার পর তার আবার কিছুটা জ্বর হয় এবং তারপরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। সে সুস্থ বোধ করছে এবং তার অ্যান্টিবডির সংখ্যাও অনেক বেশি। ভ্যাকসিন নেয়ার পর ‘কিছু লোকের কোনও লক্ষণই দেখা যায় না,’ বলেও উল্লেখ করেন পুতিন।

    খবর: ইউএনবি

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬