Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিশ্বে প্রথম ২০ হাজার কোটি ডলারের মালিক বেজোস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০ ১৫:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০ ১৫:১৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    বিশ্বে প্রথম ২০ হাজার কোটি ডলারের মালিক বেজোস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০ ১৫:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০ ১৫:১৯

    বিশ্বে প্রথম ২০ হাজার কোটি ডলারের মালিক বেজোস

    করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। অর্থনৈতিক অবস্থায় ধস নেমেছে। তবে বিশ্বের অন্যতম তিন ধনী ব্যক্তির সম্পদ এই করোনাকালেও বেড়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বের কোনো ব্যক্তির সম্পদ ২০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ লাখ কোটি টাকা।

    বুধবার অ্যামাজন ডট কম ইনকর্পোরেটেডের শেয়ারের দাম ব্যাপক হারে বৃদ্ধি পায়। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ।

    জেফ বেজোসের সঙ্গেই পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে তার সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কটের সম্পত্তি। ৫০ বছরের ম্যাকেনজি এখন বিশ্বের ধনীতম মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন। প্রথম স্থানে আছেন লরিয়েল এস এর উত্তরাধিকারিণী ফ্র্যাঙ্কোইস বিটেনকট মেয়ারস।

    তৃতীয় যে ব্যক্তির সম্পত্তি সম্প্রতি অভুতপূর্ব হারে বৃদ্ধি পেয়েছে, তিনি হলেন টেসলা ইনকর্পোরেটেডের কর্ণধার ইলোন মাস্ক। তিনিও এখন যুক্ত হয়েছেন ‘সেন্টিবিলিওনেয়ার’দের দলে। যাদের সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন অর্থাৎ ১০ হাজার কোটি ডলারের বেশি, তাদের সেন্টিবিলিওনেয়ার বলা হয়।

    বুধবার টেসলার শেয়ারের দামও যথেষ্ট বেড়েছে। এরপর ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স জানিয়েছে, ইলোন মাস্কের সম্পত্তির পরিমাণ এখন ১০১ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স বিশ্বের ৫০০ ধনীতম ব্যক্তির তালিকা তৈরি করেছে। তাতে স্থান পেয়েছেন ইলোন মাস্ক।

    মহামারির মধ্যেও চারদিন ধরে এস অ্যান্ড পি ৫০০ ইনডেক্স ও নাসডাকের সূচক ওপরে উঠছে। মূলত প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার ফলেই উর্ধ্বমুখী হয়েছে সূচক। এস অ্যান্ড পিতে নথিভুক্ত রয়েছে আমেরিকার প্রথম সারির ৫০০টি কোম্পানির নাম। ন্যাসডাক কম্পোজিট ইনডেক্সও আমেরিকার শেয়ার বাজারের অন্যতম সূচক। সম্প্রতি শোনা গিয়েছে, আমেরিকার ফেডারেল রিজার্ভ আগামী পাঁচ বছর সুদ নাও নিতে পারে। তার ফলে চাঙ্গা হয়েছে শেয়ার বাজার।

    করোনা মহামারির ফলে প্রায় থমকে গিয়েছে বিশ্বের অর্থনীতি। এই পরিস্থিতিতেও ধনীতম ব্যক্তিদের সম্পদ বাড়ছে বিপুল হারে। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে বিশ্বের সেরা ৫০০ জন ধনীর সম্পদ বেড়েছে ৮০ হাজার ৯০০ কোটি ডলার। এই বৃদ্ধির পরিমাণ ১৪ শতাংশ।

    মহামারির ফলে যখন লাখ লাখ মানুষ কাজ হারাচ্ছেন, তখন ধনীদের সম্পদ বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন অনেকে। করোনা পরিস্থিতিতে অতি ধনীদের ওপর বাড়তি কর বসানো উচিত বলে মনে করেন মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স।

    খবর ফোর্বসের।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬