Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ফিলিস্তিনিদের বেলুনবোমা নিক্ষেপ,পাল্টা হামলা ইসরায়েলের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০ ২০:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০ ২০:১৫

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ফিলিস্তিনিদের বেলুনবোমা নিক্ষেপ,পাল্টা হামলা ইসরায়েলের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০ ২০:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০ ২০:১৫

    ফিলিস্তিনিদের বেলুনবোমা নিক্ষেপ,পাল্টা হামলা ইসরায়েলের

    ফিলিস্তিনিদের বেলুনবোমা হামলা অব্যাহত থাকায় গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।ফিলিস্তিনের সূত্র জানায়, গাজার খান ইউনিসের পূর্বদিকে ফিল্ড কন্ট্রোল পয়েন্টের কাছে একটি এবং মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহের কাছে অপর একটি গোলা নিক্ষেপ করে ইসরায়েল।অপরদিকে ইসরায়েলি সূত্র বলছে, গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে বিস্ফোরক ও গোলাভর্তি ড্রোন হামলা চালানো হয়। আগুনবোমা-হিলিয়ামের সঙ্গে বেলুনগুলোতে লাগানো ছিল অশোধিত ডিভাইস, স্ফীত কন্ডোম বা প্লাস্টিকের ব্যাগ। দক্ষিণ ইসরায়েলের ৪০০টিরও বেশি জায়গায় এসব আঘাত হানে। প্রাথমিকভাবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।ইসরায়েলি সেনাবাহিনী গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালিয়ে আসছে এবং ফিলিস্তিনের ভূখণ্ডে ২০০৭ সাল থেকে বিধ্বংসী অবোরোধের মাত্রা দিনের পর দিন বাড়িয়েছে।নতুন পদক্ষেপের অংশ হিসেবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। বিশ্বব্যাংকের মতে, গাজা উপত্যকায় মোট জনসংখ্যা ২০ লাখ, যার অর্ধেকেরও বেশি দরিদ্রসীমার নিচে বসবাস করে।

    এদিকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেন, ইসরায়েলি অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন থেকে পিছু হটবে না। রোববার ভোরে তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে হানিয়া বলেন, ‘আমাদের এবং আমাদের জনগণের সিদ্ধান্ত হলো এই অন্যায় অবরোধের অবসান ঘটিয়ে এগিয়ে যাওয়া।’বিভিন্ন দল উপত্যকায় অবরোধের অবসানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর আগেও তারা যোগাযোগস্থাপন ও মধ্যস্থতার বিষয়ে আলোচনা চালিয়েছে। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির ওপর তারা ঘনিষ্ঠভাবে নজর রাখছে।

    একটি মিশরীয় প্রতিনিধিদল অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির জন্য উভয়পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, যেন দুই দেশের সীমান্তে শান্তির বিনিময়ে ইসরায়েল গাজার ১৩ বছরের অবরোধ সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।তেলআবিবে ইসারয়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে চলতি সপ্তাহে গাজায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ আল-ইমাদি এই উপত্যকায় সাহায্যের জন্য তিন কোটি মার্কিন ডলার প্রদান করেন।

    কাতার প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা আল-ইমাদিকে বলেছিলেন- তারা গাজার বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহে নিষেধাজ্ঞার অবসান ঘটাতে ইচ্ছুক, যদি হামাসের পক্ষ থেকে বেলুনবোমা নিক্ষেপ বন্ধ হয়।এর আগের চুক্তি অনুযায়ী ইসরায়েল বলেছিল, প্রায় ২০ লাখ মানুষের এই অঞ্চলে ৫০ শতাংশের বেশি বেকারত্ব দূরীকরণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এখনো সেগুলো বাস্তবায়ন হয়নি।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬