Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে অমিত শাহ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩১

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে অমিত শাহ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩১

    শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে অমিত শাহ

    করোনাভাইরাস থেকে সেরে উঠলেও আবারো শ্বাসকষ্ট দেখা দেয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহকে।

    টাইমস অব ইন্ডিয়া সূত্রের খবর, প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তড়িঘড়ি করে তাকে শনিবার রাত ১১টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেসে (এইমস) ভর্তি করা হয়। এইমস-এর সিএন টাওয়ারে তিনি চিকিৎসাধীন। সাধারণত, ভিভিআইদের চিকিৎসার জন্য পরিচিত এই সিএন টাওয়ার।

    সূত্রের খবর, এইমস-এর অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানের চিকিৎসা চলছে অমিত শাহর। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে, হাসপাতালের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করেনি।

    গত ২ আগস্ট অমিত শাহের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। চিকিৎসকদের পরামর্শ মেনে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একটি টুইটবার্তায় জানিয়েছিলেন, ‘করোনার উপসর্গ দেখা দেয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।’

    মাঝে তার রিপোর্ট নেগেটিভ আসার গুজব ছড়ালেও শেষপর্যন্ত ১৪ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন শাহ। জানিয়েছিলেন, বাড়িতেই নিভৃতবাসে কাটাবেন তিনি। কিন্তু তিনদিন পর অর্থাৎ ১৭ আগস্ট রাতে অমিত শাহকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছিল। পরদিন সকালে হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, করোনা রিপোর্ট নেগেটিভ এলেও ক্লান্তি বোধ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গায়ে ব্যথাও হচ্ছে। করোনা পরবর্তী চিকিৎসার জন্য এইমসে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে। তার করোনা রিপোর্টও নেগেটিভ এসেছিল বলে জানানো হয়েছিল।

    সেই দফায় ১৫ দিনের মাথায় (৩১ আগস্ট) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন শাহ। পরদিন বাড়ি থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও হাজির হয়েছিলেন। কিন্তু তারপর শনিবার রাতে আবার হাসপাতালে ভর্তি হলেন আলোচিত এই বিজেপি নেতা।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬