Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতের রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী গ্রেপ্তার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২০ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২০ ১৫:১০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ভারতের রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী গ্রেপ্তার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২০ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২০ ১৫:১০

    ভারতের রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী গ্রেপ্তার

    ভারতের আলোচিত টেলিভিশন চ্যানেল রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র রাজ্যের পুলিশ। রিপাবলিক টিভি তাদের অফিসিয়াল টুইটার পাতায় ঘটনাটি নিশ্চিত করেছে।

    আজ বুধবার সকালে অর্ণব গোস্বামীকে তার বাড়ি থেকে পুলিশ ভ্যানে তোলা হয় বলে জানা গেছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ৫৩ বছর বয়সী একজন ইন্টেরিওর ডিজাইনারের আত্মহত্যার ঘটনার সঙ্গে অর্ণব গোস্বামীর সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে।

    আত্মহত্যার ওই ঘটনাটি দুই বছর আগে ঘটেছে। অর্ণব গোস্বামীর গ্রেপ্তারের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের একজন মন্ত্রী প্রকাশ জাভেড়কর এই ঘটনাকে গণমাধ্যমের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন।

    তিনি বলেন, এটা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে। আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, অর্ণব গোস্বামীর গ্রেপ্তার নিন্দনীয়, অযৌক্তিক ও দুশ্চিন্তার বিষয়। বিজেপির নেতা জয় পান্ডা পুলিশের সমালোচনা করে বলেন, বিষয়টিকে অঘোষিত এক জরুরি অবস্থার মতো মনে হচ্ছে।

    রিপাবলিক টিভি তাদের বিবৃতিতে অভিযোগ করেছে, অর্ণব গোস্বামীকে নিয়ে যাওয়ার সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

    উল্লেখ্য, সেপ্টেম্বর মাসেই টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি বাড়ানোর অভিযোগ ওঠে অর্ণব গোস্বামীর চ্যানেল রিপাবলিকের বিরুদ্ধে। অর্ণব গোস্বামী অবশ্য এই জালিয়াতিতে জড়িত থাকার কথা অস্বীকার করে পুলিশকে ক্ষমা চাইতে বলেছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬