Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • চীনে করোনার রিপোর্ট করে ৫ বছরের সাজা সাংবাদিকের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০ ১৮:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০ ১৮:৩৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    চীনে করোনার রিপোর্ট করে ৫ বছরের সাজা সাংবাদিকের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০ ১৮:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০ ১৮:৩৫

    চীনে করোনার রিপোর্ট করে ৫ বছরের সাজা সাংবাদিকের

    এক সাংবাদিককে পাঁচবছরের কারাদণ্ড দিতে যাচ্ছে চীন। ৩৭ বছর বয়সী ওই চীনা সাংবাদিক ঝাং ঝান উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার রিপোর্ট করেছিলেন। প্রকাশিত নতুন একটি তথ্যের বরাত দিয়ে এ প্রতিবেদন করেছে বিবিসি।চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গোটাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। শুরুতে ভাইরাসটি সম্পর্কে সচেতন করে তথ্য প্রকাশ করেন বেশ কয়েকজন সাংবাদিক ও চিকিৎসক। কিন্তু তাতে তারা আরও পাল্টা বেইজিংয়ের তোপের মুখে পড়েন। তাদের একজন ঝাং ঝান।

    বিবিসি বলছে, সাংবাদিক ঝাং ঝান একসময় আইনজীবী ছিলেন। তাকে গত জুনে গ্রেপ্তার করেছিল চীনা পুলিশ। এর আগে গত ১৪ মে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন।তার বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করা এবং বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যে আইনে তার পাঁচ বছরের সাজা হতে পারে। এছাড়া এই আইন চীনের প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রায়ই আনা হয় বলে জানা গেছে।

    উহানের করোনার খবর দিতে গিয়ে তোপের মুখে তিনিই প্রথম নন। অন্তত আরও তিন সাংবাদিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের একজন লি জেহুয়া। গত এপ্রিলে তিনি প্রকাশ্যে এসে জানান, এতদিন তিনি কোয়ারেন্টিনে ছিলেন। আরেক সাংবাদিক চেন কুইশিকেও সরকারি নজরদারিতে রাখা হয়েছিল। তৃতীয়জন ফাঙ্গ বিন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

    অভিযোগপত্র অনুযায়ী, ঝাং ঝান ফেব্রুয়ারিতে উহানের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সেখান থেকে তিনি এ সংক্রান্ত অসংখ্য রিপোর্ট করেছিলেন।চীনা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের (সিএইচআরডি) তথ্য অনুসারে, তার রিপোর্টে অন্যান্য স্বতন্ত্র সাংবাদিকদের আটকে রাখা এবং তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হয়রানির জবাবদিহিতা চাওয়া হয়েছিল।

    সিএইচআরডি বলছে, কিন্তু গত ১৪ মে তিনি হঠাৎই নিখোঁজ হয়ে যান। এর একদিন পর জানা যায়, তাকে ৪০০ মাইল দূরে সাংহাইয়ে আটক করেছে পুলিশ। এরপর গত ১৯ জুন তাকে আনুষ্ঠানিকভাবে সাংহাইয়ে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় তিন মাস পর গত ৯ সেপ্টেম্বর তার সঙ্গে দেখা করার সুযোগ পায় তার আইনজীবী।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬