Journalbd24.com

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আফগানিস্তানে ২ বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৮:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৮:০৭

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    আফগানিস্তানে ২ বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৮:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৮:০৭

    আফগানিস্তানে ২ বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত

    আফগানিস্তানের বামিয়ান শহরের একটি বাজারে দুইটি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন। প্রদেশটির কর্মকর্তারা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।প্রদেশটির পুলিশ প্রধান জবারদাস্ত সাফাই মঙ্গলবার বলেছেন, বিস্ফোরকগুলো বামিয়ানের একটি রাস্তার কাছে লুকিয়ে রাখা ছিল। মূলত শিয়া হাজারা জাতিগত সংখ্যালঘু সদস্যদের বাসস্থানে এগুলো ছিল। খবর আল জাজিরারপ্রদেশের দুইজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এরমধ্যে শিশুও রয়েছে। এছাড়া দুইজন ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পরে ব্যস্ত একটি বাজারে বিস্ফোরণগুলো হয়।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, দুটি বোমা জনসমাগম আছে এমন জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়। একে একটি ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।স্থানীয় বাসিন্দা আনোয়ার সাদাতার এএফপিকে বলেন, আমি যখন ওই মার্কেটে পৌঁছাই, তখনও রক্ত লেগে আছে দেখতে পাই। শরীরের বিভিন্ন অংশ পড়ে রয়েছিল। বিস্ফোরণটি যখন হয়, তখন সবাই শপিংয়ে ব্যস্ত ছিল বলেও জানিয়েছেন তিনি।তিনি বলেন, পরে আমি হাসপাতালে যাই। নিহত এবং আহতদের স্বজনরা কান্নাকাটি করছিলেন। তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না।

    আনোয়ার সাদাতার বলেন, হাসপাতালে এত আহত লোক ছিলেন, আর এত গুরুতর অবস্থা ছিল, চিকিৎসক কাকে আগে চিকিৎসা দেবেন, অনেকটা ভেবে পাচ্ছিলেন না। এই মর্মান্তিক দৃশ্য আমি কখনও ভুলতে পারব না।আহত ৪৫ জনের বেশিরভাগই বিস্ফোরণের সময় কাছাকাছি একটি রেস্তোরাঁ ও আশপাশের দোকানগুলোতে ছিলেন।সুইজারল্যান্ডে দাতা দেশগুলোর এক সম্মেলনে আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক মহলের বিপুল অর্থ সহযোগিতার প্রতিশ্রুতির মধ্যেই মঙ্গলবার বামিয়ানে এ বিস্ফোরণের ঘটনা।

    তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার করেনি। যদিও দেশটিতে ২০০১ সালের শেষের দিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তালেবানরা কাবুল প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছেন, কিন্তু এ হামলার কথা তারা অস্বীকার করছেন।আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা চললেও দুইপক্ষের মধ্যে লড়াই এখনও অব্যাহত। চলতি বছরের প্রথম নয় মাসেই দেশটিতে বেসামরিক হতাহতের সংখ্যা ছয় হাজারের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬