Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পেনসিলভেনিয়ার মামলায়ও ট্রাম্পের হার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ১৩:৫১

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    পেনসিলভেনিয়ার মামলায়ও ট্রাম্পের হার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ১৩:৫১

    পেনসিলভেনিয়ার মামলায়ও ট্রাম্পের হার

    ভোটের ফল বাতিল চেয়ে করা ট্রাম্পের মামলা খারিজ করে দিয়েছে পেনসিলভেনিয়ার আদালত। রায়ের ঘোষণায় আদালত বলেছে, প্রেসিডেন্ট নির্বাচন করবে ভোটাররা, আদালত নয়। যদিও আদালতের রায়ের আগেই এই রাজ্যের ফল অনুমোদন হয়ে গেছে। খবর নিউইয়র্ক টাইমসের

    ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানির পেনসিলভেনিয়া ফেডারেল আদালতে মামলা করেন। এরপর ফল অনুমোদন না দিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে আদালত। এছাড়া ২৭ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়। এদিনই আদালত মামলা খারিজ করে দেয়।

    অভিযোগের প্রমাণ উপস্থাপনে ব্যর্থতার কথা জানিয়ে বিচারক স্টিফেনোস বিবাস বলেন, এ মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ এবং প্রমাণ নেই।

    তবে এই রায়ে সন্তুষ্ট নন ট্রাম্পের আইনজীবীরা। তারা জানিয়েছেন যে, তারা এই রায় মানেন না এবং আপিল আদালতে যাবেন।

    ট্রাম্পের আইনজীবী দলের অন্যতম জেনা এলিস এক টুইটবার্তায় বলেন, পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বিচার বিভাগ রাজনৈতিক কারণে রাজ্যের ব্যাপক ভোট জালিয়াতি আড়াল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সুপ্রিম কোর্টে গিয়ে এখন বিষয়টি প্রমাণের জন্য তারা সুযোগ পাবেন।

    আইনজীবী রুডি জুলিয়ানি জানিয়েছেন, পেনসিলভেনিয়া ছাড়াও মিশিগান, নাভাদা, অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যের ভোটে অনিয়ম নিয়ে একইভাবে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।

    প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন, সুপ্রিম কোর্টের নয় বিচারপতির মধ্যে তার ঘরানার সংখ্যাগরিষ্ঠতা এখন রয়েছে। যাদের মাধ্যমে তিনি সফল হতে পারেন।

    রাজনৈতিক মতাদর্শ এক হলেও সুপ্রিম কোর্টের বিচারকরা পেনসিলভেনিয়া বা অন্যান্য অঙ্গরাজ্যের ফল পাল্টে দিতে আদেশ দিবেন এমনটি অসম্ভব বলে জানিয়েছেন আইন বিশ্লেষকরা।

    ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর থেকে জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। একাধিক মামলাও করেছেন তার আইনজীবীরা। তবে কোথাও তারা এই অভিযোগের পক্ষে শক্তি প্রমাণ হাজির করতে পারেননি।

    নির্বাচনের প্রাথমিক ফলে অনেক এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুরুতে ক্ষমতা না ছাড়াও জোরালো ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনের ২০ দিন পর এসে তিনি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেন এবং গত বৃহস্পতিবার নির্বাচনে হারলে হোয়াইট হাউস ছাড়তেও রাজি আছে বলে জানান ট্রাম্প।

    যদিও এখনো তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ থেকে সরে আসেননি এবং আদালতে এ নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণায় অটল রয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬