Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আমাজনে মিলল ১২ হাজার বছর আগের গুহাচিত্র
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২০ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২০ ১৪:৪৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আমাজনে মিলল ১২ হাজার বছর আগের গুহাচিত্র

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২০ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২০ ১৪:৪৮

    আমাজনে মিলল ১২ হাজার বছর আগের গুহাচিত্র

    পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনাঞ্চলের কলম্বিয়া অংশে প্রাচীন গুহাচিত্রের এক বিশাল ভাণ্ডার খুঁজে পেয়েছেন গবেষকরা। এগুলোতে এমন কিছু প্রাণীর চিত্র আঁকা আছে, যেগুলো বরফযুগে বিচরণ করত। 

    ব্রিটেনের ইউনিভার্সিটি অব এক্সেটারের গবেষক দল বলেছে, ১১ হাজার ৮০০ থেকে ১২ হাজার ৬০০ বছর আগের গুহাচিত্র সেগুলো। বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    আমাজনে এখন সারাবছর বৃষ্টিপাত হয়। এ জন্য একে বলা হয় রেইনফরেস্ট বা অতিবৃষ্টির অরণ্য। তবে গুহাচিত্রে যেসব প্রাণীর অবয়ব অঙ্কন করা হয়েছে সেগুলো বরফযুগে বিচরণ করত। সে হিসেবে ধরে নেওয়া যায় ১২ হাজার বছর আগে আমাজন ছিল বরফে ঢাকা।

    লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার সেরানিয়া লা লিন্দোসার তিনটি ভিন্ন পাহাড়ে (যেগুলো একসময় গুহা ছিল) বিপুল সংখ্যক প্রাচীন সেসব চিত্রের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে কেরো আজুল পাহাড়ে সবচেয়ে বেশি চিত্রের সন্ধান পাওয়া গেছে। বরফযুগে আমাজন অঞ্চলের মানুষ কীভাবে টিকে ছিল, তার একটি ধারণা গুহাচিত্রগুলো থেকে পাওয়া যায়। এ ছাড়া ওই সময়কার হাতি, উট, ঘোড়াসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর আকৃতি কেমন ছিল তারও ধারণা পাওয়া যায়।

    ইউনিভার্সিটি অব এক্সেটারের প্রত্নতাত্ত্বিক মার্ক রবিনসন বলেন, পশ্চিম আমাজন বনাঞ্চলে প্রথম যারা বসতি স্থাপন করে সম্ভবত তাদের আঁকা গুহাচিত্র ওগুলো। তাদের জীবন-যাপন, প্রকৃতি-পরিবেশ সম্পর্কে অবিশ্বাস্য সব তথ্য পাওয়া গেছে ওইসব চিত্র থেকে। তারা সে সময় দৈত্যাকার সব প্রাণী শিকার করত খাবারের চাহিদা মেটাতে। এমনও প্রাণী সে সময় ছিল, যা একেকটা গাড়ির সমান (ব্যক্তিগত কার)।

    মানুষ প্রথম ঠিক কবে ওই আমাজন অঞ্চলে বসতি স্থাপন করেছিল তার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, আবিস্কৃত গুহাচিত্রগুলো যে সময় আঁকা হয়েছিল সে সময় বরফযুগ থেকে বর্তমানের অতিবৃষ্টির অরণ্যে (রেইনফরেস্ট) পরিণত হতে শুরু করেছিল আমাজন। ছবি আঁকার আগে পাথর সমান করতে আগুনের ব্যবহার করত সে সময়কার বাসিন্দারা। ছবি আঁকতে বিভিন্ন গাছের ছাল-বাকল থেকে রং তৈরি করে তাও ব্যবহার করত তারা।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬