Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কৃষক বিক্ষোভে উত্তাল ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    কৃষক বিক্ষোভে উত্তাল ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৭

    কৃষক বিক্ষোভে উত্তাল ভারত

    ভারতে কৃষক আন্দোলনের ইতিহাস পুরনো। ব্রিটিশ আমলে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বহু কৃষক বিদ্রোহ হয়েছে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর তেলেঙ্গানা ও নকশালবাড়ি আন্দোলনে প্রকম্পিত হয়েছিল সারা ভারত, যার নেপথ্যে ছিল কৃষক শ্রেণি। সেই কৃষক সমাজ আবার মাঠে নেমেছেন ভারতে।

    মঙ্গলবার কৃষক সংগঠনগুলোর ডাকে চলছে প্রতীকী ভারত বনধ। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়া সবগুলো রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে চলমান উত্তাল কৃষক আন্দোলনে।

    বিজেপি সরকারের প্রণীত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের ধর্নার ১৩তম দিনে ডাকা হয়েছে ভারত বনধ। কৃষক সংগঠনগুলো দিল্লির রামলীলা ময়দান বা যন্তর-মন্তরে সমাবেত করতে চেয়েছিল। কিন্তু সরকার দিল্লির প্রবেশপথে আটকে দেয় কৃষকদের।

    মূলত পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থানের কৃষক সংগঠনগুলো এ আন্দোলনের ডাক দিলে হাজার হাজার কৃষক দিল্লি অভিমুখে দাবি আদায়ের লক্ষ্যে অগ্রসর হন। পুলিশের ব্যারিকেডের কারণে তারা দিল্লি প্রবেশের পাঁচটি পথে অবস্থান নেন।

    কৃষক বিক্ষোভের জেরে সিংঘু, অওচাঁদী, পিয়াও মানিয়ারি এবং মঙ্গেশ সীমানা দিয়ে দিল্লিতে প্রবেশের সব ট্রাফিক চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে এসব দিকে না যাওয়ার জন্য বলা হয়েছে। কৃষকরা লঙ্গরখানা খুলে সেখানে খাওয়া-দাওয়া করছেন। কৃষি সংক্রান্ত তিনটি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা অনড় অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন।

    সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কৃষি আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কৃষক সংগঠনগুলো। প্রয়োজনে তারা দিনের পর দিন আন্দোলন করার জন্য সঙ্গে প্রয়োজনীয় খাবার নিয়ে এসেছেন।

    বিভিন্ন দল কৃষক আন্দোলনের সমর্থন জানালেও দলগুলোর সঙ্গে দূরত্ব বজায় রাখা হচ্ছে। কৃষক সংগঠনগুলো বলেছে যে, তাদের আন্দোলন অরাজনৈতিক। কোনো রাজনৈতিক দল সমর্থন করলে তা কৃষক সংগঠনগুলোর পতাকার নিচে এসে করতে হবে, দলীয় ব্যানারে করা যাবে না।

    দিল্লি সীমানায় অবস্থান নিয়ে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে দেখা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব। তারা সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছেন এবং কৃষক আন্দোলনে তাদের  সমর্থনের কথা জানিয়েছেন। কংগ্রেস ও বাম সংগঠনগুলো ছাড়াও ক্ষমতাসীন বিজেপি বিরোধী সবগুলো দলই কৃষক আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে।

    কোনো রাজনৈতিক সংশ্রব ছাড়া কৃষকদের স্বতঃস্ফূর্ত বিশাল আন্দোলনে ভারতের রাজধানী দিল্লির সবগুলো প্রবেশপথ যেমন বন্ধ হয়ে গেছে, তেমনি জাতীয় রাজনীতিতেও বড় রকমের আলোড়ন তৈরি হয়েছে। দুই দফায় ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সবগুলো রাজনৈতিক দল মিলেও যে সর্বাত্মক আন্দোলন করতে পারেনি, কৃষক সংগঠনগুলোর বিক্ষোভ তারচেয়ে বেশি ব্যাপকতা পেয়েছে। 

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬