Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ২০২০ সালে কার্বন নিঃসরণ রেকর্ড ৭ শতাংশ কমেছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ২০২০ সালে কার্বন নিঃসরণ রেকর্ড ৭ শতাংশ কমেছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৩

    ২০২০ সালে কার্বন নিঃসরণ রেকর্ড ৭ শতাংশ কমেছে

    কভিড-১৯ মহামারিকালে লকডাউন এবং যোগাযোগ ও চলাচলের বিধিনিষেধের কারণে ২০২০ সালে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ রেকর্ড ৭ শতাংশ কমেছে। গ্লোবাল কার্বন প্রজেক্ট শুক্রবার তাদের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে এ কথা জানায়।

    গ্লোবাল কার্বন প্রজেক্টের তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ২.৪ বিলিয়ন টন কার্বন নিঃসরণ কমেছে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কার্বন নিঃসরণ ০.৯ বিলিয়ন টন এবং ২০০৯ সালের অর্থনৈতিক মন্দার সময় ০.৫ বিলিয়ন টন কম হয়েছিল।

    গবেষকদের আন্তর্জাতিক একটি দলের তৈরি করা প্রতিবেদনে বলা হয়, জৈবজ্বালানি ও শিল্পকারখানা থেকে চলতি বছর ৩৪ বিলিয়ন টন কার্বন নিঃসরণ হয়েছে। এ বছর কার্বন নিঃসরণ সবচেয়ে বেশি কমেছে যুক্তরাষ্ট্রে, ১২ শতাংশ। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নে এই কমার হার ১১শতাংশ।

    যদিও চীন বলছে, এ বছর তাদের কার্বন নিঃসরণের হার অনেকটাই কমবে, তবে জোরেশোরে অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকা চীনে এ বছর কার্বন নিঃসরণ কমেছে মাত্র ১.৭ শতাংশ।

    এ বছর বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাসে বড় অবদান পরিবহন খাতের। এপ্রিলে কভিড-১৯ মহামারির প্রথম ধাপে যাতায়াত ও পরিবহন অর্ধেকে নেমে আসায় এই নিঃসরণ কমে যায়। ডিসেম্বর নাগাদ বিমান চলাচলের কারণে কার্বন নিঃসরণের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ এবং সড়ক পরিবহনে নিঃসরণ আগের বছরের তুলনায় ১০ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বে প্রতি বছর যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় তার ২২ শতাংশই হয় শিল্পকারখানা থেকে। এ বছর কিছু দেশে কঠোর লকডাউনের কারণে এই খাতে কার্বন নিঃসরণের হার ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

    তবে বিশেষজ্ঞরা একইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেছেন, ২০২১ সালে নিঃসরণ পুনরায় দ্রুত বৃদ্ধি পেতে পারে। সূত্র: এএফপি

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬