Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ফাইজারের করোনা টিকা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ফাইজারের করোনা টিকা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৬

    যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ফাইজারের করোনা টিকা

    ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি নভেল করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ)।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটির জরুরি অনুমোদনের জন্য ট্রাম্প প্রশাসনের তীব্র চাপের মুখে পড়েছিল এফডিএ।

    স্বাস্থ্যমন্ত্রী আলেক্স অ্যাজার স্থানীয় সময় শুক্রবার সকালে সাংবাদিকদের বলেছিলেন, সোম অথবা মঙ্গলবারের মধ্যে গণ-টিকাদান কার্যক্রম শুরু করতে ফাইজারের সঙ্গে কাজ করবে তার বিভাগ।

    বিবিসি জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের ওই টিকা ব্যবহারের ব্যাপারে গত বৃহস্পতিবার সমর্থন দেন এফডিএর বিশেষজ্ঞরা। এর পর থেকেই এফডিএর ওপর চাপ পড়তে থাকে অনুমোদনের জন্য।

    এদিকে, স্থানীয় গতকাল শুক্রবার ক্ষোভ জানিয়ে এফডিএকে ‘বড়, বৃদ্ধ ও ধীরগতিসম্পন্ন কচ্ছপ’ বলে টুইট করেন ট্রাম্প। এফডিএ প্রধানকে উদ্দেশ করে ট্রাম্প আরো লিখেছিলেন, ‘ড. হান, এখনই ভ্যাকসিনটি নিয়ে আসুন। খেলা বন্ধ করে মানুষের জীবন বাঁচানো শুরু করুন।’

    ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারে ঝুঁকির তুলনায় উপকারিতার মাত্রা বেশি কি না, তা নির্ধারণ করতে আলোচনায় বসেছিল এফডিএ পরামর্শ দানকারী ২৩-সদস্যের একটি বিশেষজ্ঞ দল। বৈঠক শেষে ভ্যাকসিন ব্যবহারের পক্ষে রায় দেয় দলটি।

    এর আগে গত বুধবার মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স অ্যাজার বলেছিলেন, ‘এফডিএর অনুমোদন পাওয়ার কয়েকদিনের মধ্যেই আমরা ভ্যাকসিন হাতে পেয়ে যাব বলে আশা করছি। আর, ভ্যাকসিন পাওয়ার পর পরই সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকাদান শুরু করা হবে।’

    মার্কিন সরকারের টিকা সরবরাহ কর্মসূচি ‘অপারেশন র‌্যাপ স্পিড’-এর পক্ষ থেকে জানানো হয়, অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন সরবরাহ কার্যক্রম শুরু করা হবে।

    চলতি ডিসেম্বরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে প্রথম ধাপে ভ্যাকসিনের ৬৪ লাখ ডোজ সরবরাহের পরিকল্পনা করছে ফাইজার। প্রতিটি টিকার দুটি করে ডোজ প্রয়োজন হবে। সে হিসাবে যুক্তরাষ্ট্রে প্রথম ধাপে ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩৩ কোটি।

    বিবিসি জানিয়েছে, এর আগে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভ্যাকসিনটির জরুরি অনুমোদনের সুপারিশ করেছিলেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।

    স্বাস্থ্য বিশেষজ্ঞেরা যুক্তরাষ্ট্রে এমন একটা সময়ে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ করলেন, যখন দেশটিতে করোনার থাবা নতুন করে আঘাত হানছে। নভেল করোনাভাইরাস মহামারি আকারে শুরুর পর যুক্তরাষ্ট্রে গত বুধবার একদিনে কোভিড-১৯ রোগে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬