Journalbd24.com

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আজ থেকে যুক্তরাষ্ট্রে টিকা কার্যক্রম শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৫

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    আজ থেকে যুক্তরাষ্ট্রে টিকা কার্যক্রম শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৫

    আজ থেকে যুক্তরাষ্ট্রে টিকা কার্যক্রম শুরু

    জরুরি অনুমোদনের পর এবার ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহারের কর্মসূচি শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ থেকে দেশটিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

    ভ্যাকসিন বিতরণ তদারকি করার দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভ পার্না জানিয়েছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছে যাবে। এর আগে গত শনিবার ফাইজারের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

    অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিতে গত কয়েক দিন থেকেই ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাপক চাপের মুখে ছিল এফডিএ। সংস্থাটির প্রধান স্টিফেন হানকে এর অনুমোদন দিতে, না হয় পদত্যাগ করতে বলা হচ্ছিল। করোনার বিরুদ্ধে এ ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে ইতিমধ্যেই প্রমাণ পাওয়া গেছে।

    গত শনিবার যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এক দিনেই দেশটিতে ৩ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। জনস হপকিন্সের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এক দিনে মৃত্যুর এই সংখ্যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। গত নভেম্বর থেকেই যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

    বিশ্বে করোনার প্রাদুর্ভাবের প্রায় এক বছর হয়ে গেল। প্রথমবার চীনে করোনা সংক্রমণ ধরা পড়লেও এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। সংক্রমণ ও মৃত্যুতে সবাইকে ছাড়িয়ে অনেক দিন ধরেই শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি।

    ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬ জন। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৫ হাজার ৮২ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৯৬ লাখ ৪৪ হাজার ৩২৫ জন।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬