Journalbd24.com

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাশিয়ায় বরফ যুগের লোমশ গণ্ডারের দেহাবশেষ উদ্ধার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৬:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৬:০১

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    রাশিয়ায় বরফ যুগের লোমশ গণ্ডারের দেহাবশেষ উদ্ধার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৬:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৬:০১

    রাশিয়ায় বরফ যুগের লোমশ গণ্ডারের দেহাবশেষ উদ্ধার

    রাশিয়ার উত্তরে সাইবেরিয়া অঞ্চলে উদ্ধার হলো আইস এজ বা বরফ যুগের একটি গণ্ডারের দেহাবশেষ। বিজ্ঞানীদের বক্তব্য, ২০ থেকে ৫০ হাজার বছর আগে সাইবেরিয়া অঞ্চলে মৃত্যু হয়েছিল ওই গণ্ডারটির। এত পুরনো প্রাণীর এত সুঠাম দেহাবশেষ এর আগে মেলেনি বলে দাবি করছেন বিজ্ঞানীরা। গণ্ডারটির নির্দিষ্ট বয়স জানার জন্য দেহটি পরক্ষাগারে পাঠানো হয়েছে।

    সাইবেরিয়া অঞ্চলে বিপুল বরফের চাদরে এতদিন ঢেকে ছিল গণ্ডারটির দেহ। বিজ্ঞানীদের ধারণা, তিন-চার বছর বয়সে পানিতে ডুবে মৃত্যু হয়েছিল প্রাণীটির। গণ্ডারটির শরীরে বড় বড় লোম ছিল। দেহে পাকস্থলীসহ আরো বেশ কিছু অঙ্গ পাওয়া গিয়েছে। এতদিন পরেও যা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। বিজ্ঞানীদের বক্তব্য, প্রবল ঠাণ্ডার মধ্যে ছিল বলেই দেহটি এতটা অক্ষত আছে। এত বছরের পুরনো দেহ এত সুন্দরভাবে পাওয়া যাবে, অনেকেই তা কল্পনা করতে পারেননি।

    এর আগে এই অঞ্চল থেকেই আরো একটি গণ্ডারের দেহ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। পরে জানা যায়, ওই গণ্ডারটির মৃত্যু হয়েছিল ৩৫ হাজার বছর আগে। বিজ্ঞানীদের ধারণা, বর্তমান গণ্ডারটির বয়স তার চেয়েও বেশি।

    মূলত বিশ্ব উষ্ণায়নের জন্যই ওই অঞ্চল থেকে একের পর এক দেহাবশেষ উদ্ধার হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সাইবেরিয়ার ওই অঞ্চলে এত দিন কার্যত যাওয়াই যেত না। ইদানীং বরফ গলার কারণে কোনো কোনো এলাকায় যাওয়া যাচ্ছে। সম্প্রতি যে দেহটি উদ্ধার হয়েছে তা পাওয়া গেছে তিরখত্যাখ নদীর ধার থেকে। বিজ্ঞানীদেকর ধারণা, ওই অঞ্চল থেকে এই ধরনের আরো কিছু পশুপাখির দেহ উদ্ধার করা সম্ভব হবে। শীতল যুগে ওই অঞ্চলে প্রচুর প্রাণীর বাস ছিল বলেই মনে করা হচ্ছে।

    সূত্র: ডয়চে ভেলে বাংলা।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬