Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ‘নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তরের’ প্রতিশ্রুতি ট্রাম্পের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২১ ১৫:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২১ ১৫:৩৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ‘নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তরের’ প্রতিশ্রুতি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২১ ১৫:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২১ ১৫:৩৭

    ‘নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তরের’ প্রতিশ্রুতি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত বছরের নভেম্বরে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেওয়ার পরপরই ডনাল্ড ট্রাম্প জানুয়ারির ২০ তারিখ নিয়ম অনুযায়ী নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। ১২ ঘণ্টা পর টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়ে সমর্থকদের প্রশংসাও করেন তিনি। 

    মার্কিন কংগ্রেসে ব্যাপক ভাংচুরের ঘটনায় বিশ্বনেতাদের নিন্দার একদিন পর নতুন এক ভিডিও বার্তায় এমন প্রতিশ্রুতি দিলেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। এ সময় দাঙ্গাকারীদের হামলাকে 'বর্বরোচিত হামলা' বলে মন্তব্য করেন তিনি।

    ট্রাম্প এমন এক সময়ে এই কথা বলছেন যখন শীর্ষ ডেমোক্রেটিক নেতারা তাকে প্রেসিডেন্ট অফিস থেকে সরে যেতে বলেছেন। যদিও ১৩ দিন পর তার নিয়মানুযায়ী পদ থেকে সরে দাঁড়ানোর কথা রয়েছে তার। খবর বিবিসির।

    অবশ্য ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় এই প্রথম প্রকাশ্যে স্বীকার করলেন বলে মনে করা হচ্ছে। এর আগে কোনো ধরনের প্রমাণ ছাড়াই নির্বাচনের কারচুপির অভিযোগ করে ফলাফল প্রত্যাখান করেছিলেন তিনি।

    ট্রাম্পের টুইট সহিংসতাকে আরো বাড়িয়ে দিতে পারে- এই আশঙ্কায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ১২ ঘণ্টা ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করে রাখে। 

    নতুন ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, 'এখন কংগ্রেস ওই ফলাফল অনুমোদন করেছে। ২০ জানুয়ারি একটা নতুন প্রশাসনের উদ্বোধন হবে। এখন আমার লক্ষ্য হবে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে ক্ষমতা হস্তান্তর করা। এই মুহূর্তে দরকার হলো নিরাময় ও মিটমাট করে ফেলা।'

    এদিকে তিনি তার সমর্থকদের 'দুর্দান্ত' উল্লেখ করে প্রশংসায় বলেন, 'আমাদের অসাধারণ যাত্রা মাত্র শুরু হলো।'

    ট্রাম্পের ভোটে কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতেই বুধবার তার কট্টর সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল। কিন্তু ওই অভিযোগ সম্পর্কে ভিডিও বার্তায় কিছু বলেননি ট্রাম্প।

    বুধবার নজিরবিহীন হামলার ফলে জো বাইডেনের জয়কে অনুমোদন দেওয়ার জন্য শুরু হওয়া মার্কিন কংগ্রেস অধিবেশন কয়েক ঘণ্টার জন্য স্থগিত রাখতে বাধ্য হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং অন্যান্য আইন-প্রণেতারা। সহিংসতার পর হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন। সবশেষ ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিক মালভেনি পদত্যাগ করেছেন বলেও জানা গেছে। তিনি ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন।

    এর আগে পদত্যাগ করেন ডেপুটি প্রেস সচিব সারা ম্যাথুজ, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম, হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি রিকি নিচেটা ও ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঙ্গার।

    মার্কিন সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার আক্রমণের পর সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে অবিলম্বে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসিও।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬