Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • লাদাখ সীমান্তে সংঘর্ষে ৪ সেনা নিহতের কথা স্বীকার করল চীন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৩০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    লাদাখ সীমান্তে সংঘর্ষে ৪ সেনা নিহতের কথা স্বীকার করল চীন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৩০

    লাদাখ সীমান্তে সংঘর্ষে ৪ সেনা নিহতের কথা স্বীকার করল চীন

    লাদাখ সীমান্তে গত জুন মাসে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ চীনা সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছিলেন, অবশেষ স্বীকার করল চীন। ঘটনার প্রায় ৮ মাস পর গত আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে চীনারা। নিহত সেনাদের মরণোত্তর পুরস্কারেও ভূষিত করা হয়েছে।

    চীনা সেনাবাহিনীর গণমাধ্যম পিএলএ ডেইলি জানিয়েছে, চেন হংজুন, চেন শিয়াংরং, শাও সিয়ুয়ান এবং ওয়াং ঝৌরান নামে ওই চার সেনা কর্মকর্তা শর্ত লঙ্ঘন করে অনুপ্রবেশকারী ‘বিদেশি বাহিনী’র সঙ্গে ‘ভয়ঙ্কর লড়াই’য়ে প্রাণ হারান।

    চীনা কমিউনিস্ট পার্টির ট্যাবলয়েড গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, নিহত সেনা কর্মকর্তা চেন হংজুনকে ‘সীমান্ত রক্ষার নায়ক’ এবং বাকি তিনজনকে ফার্স্ট-ক্লাস মেরিট সম্মাননা দেওয়া হয়েছে। এদিন পুরস্কৃত করা হয়েছে জিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কি ফাব্যাওকেও।

    প্রায় ৪৫ বছর শান্তিপূর্ণ থাকার পর গত বছরের জুনে হঠাৎ করেই লাদাখ সীমান্ত নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে চীন-ভারতের সম্পর্ক। দুই পক্ষই সীমান্তে সেনা ও সমরাস্ত্র বাড়ায়। একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের পাল্টাপাল্টি অভিযোগ তোলে তারা।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমত, গত ১৫ জুন রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা শারীরিক সংঘাতে গড়ায়।

    এ সময় ইট-পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে উভয় পক্ষের সেনারা সংঘর্ষে জড়ান। এতে ভারতের অন্তত ২০ সেনা নিহত ও ৭৬ জন আহত হন।

    সংঘর্ষে চীনের কতজন হতাহত হয়েছেন তা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে নানা সময় নানা সূত্রের বরাতে বিভিন্ন সংখ্যা বলা হয়েছে। তবে এ নিয়ে এতদিন মুখ খোলেনি চীন। অবশেষে নিহতদের সম্মান জানানোর মাধ্যমে সেই সংখ্যা নিশ্চিত করল দেশটি।

    সূত্র- রয়টার্স।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬