Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শহীদ দিবস পালন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:০৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শহীদ দিবস পালন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:০৬

    মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শহীদ দিবস পালন

    মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, নিরাবতা পালন, অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, বাণী পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয় এবারের অনুষ্ঠান।

    বৈশ্বিক মহামারি করোনার কারণে মালয়েশিয়া সরকারের বিধিনিষেধ মেনে শুধুমাত্র কুয়ালালামপুর হাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় এ অনুষ্ঠান। ফেইসবুকের মাধ্যমে সরাসরি প্রচার করা হয় পুরো অনুষ্ঠানটি।

    কুয়ালালামপুর হাইকমিশনের দুতালয় প্রধান রুহুল আমিনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার।

    সভাপতির বক্তব্যে হাইকমিশনার বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন শুধু একটি দিবস নয় বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি'কে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার একটি অন্যতম মাধ্যম। মালয়েশিয়ায় থাকা প্রায় দশ লাখ বাংলাদেশিকে নিজ নিজ জায়গা থেকে দেশাত্ববোধে উদ্বুদ্ধ হয়ে পথ চলার পরামর্শ দেন হাইকমিশনার।

    তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের ভাবতে হবে শহীদদের আত্মত্যাগের মর্যাদা আমরা দিতে পেরেছি কি না? সীমিত স্বামর্থ্য নিয়ে নি:স্বার্থভাবে প্রবাসীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও ব্যাক্ত করেন হাইকমিশনার।

    তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে যার যার জায়গা থেকে নিবেদিতভাবে কাজ করতে হবে।

    এসময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেয়া বাণী পাঠ করেন যথাক্রমে হাইকমিশনের উপ-হাইকমিশনার ও মিনিস্টার খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সিলর (শ্রম) জহিরুল ইসলাম, কাউন্সিলর ( শ্রম-দুই) হেদায়েতুল ইসলাম মন্ডল ও কাউন্সিলর (রাজনৈতিক) তাহমিনা ইয়াসমিন।

    অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।

    এসময় আন্তর্জাতিক মাতৃভাষার উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষাংশে মালয়, মান্দারিন, তামিলসহ বেশ কয়েকটি ভাষায় বক্তব্য রাখেন স্থানীয় নাগরিকেরা।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬