Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সৌদি বাদশাহ’র সঙ্গে বাইডেনের ফোনালাপ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২১ ১২:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২১ ১২:১৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    সৌদি বাদশাহ’র সঙ্গে বাইডেনের ফোনালাপ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২১ ১২:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২১ ১২:১৯

    সৌদি বাদশাহ’র সঙ্গে বাইডেনের ফোনালাপ

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে বিবিসি।

    ফোনালাপে বাইডেন সার্বজনীন মানবাধিকার এবং আইনের শাসনের ওপর গুরুত্ব আরোপ করেছেন-বলে জানায় হোয়াইট হাউস।

    সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের আগে দুই নেতার মধ্যে এই ফোনালাপ হলো। খাসোগি হত্যার প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দপ্তর। প্রতিবেদনটি দুই-একদিনের মধ্যেই শিগগিরই প্রকাশ করা হতে পারে। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে এ প্রতিবেদন প্রকাশ হতে পারে।

    বিবিসির প্রতিবেদনে জানা যায়, খাসোগি হত্যার প্রতিবেদনটি পড়ার পর বাদশাহ সালমানের সঙ্গে জো বাইডেনের এই ফোনালাপ হলো।

    সালমান-বাইডেনের ফোনালাপ নিয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে খাসোগির নাম উল্লেখ করা হয়নি। বিবৃতি বলা হয়েছে, প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে সৌদি নারী কর্মী লুজাইন আল-হাথললকে কারাগার থেকে মুক্তি দেওয়ায় সৌদি সরকারের প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্র সর্বজনীন মানবাধিকার এবং আইনের শাসন ওপর গুরুত্ব আরোপ করে সে বিষয়েও জানিয়েছেন।

    এছাড়া এই দুই নেতা যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং ইরানপন্থী গ্রুপগুলো সৌদি আরবের জন্য কতটা হুমকির এসব বিষয়ে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট বাইডেন এবং বাদশাহ সালমান যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সম্পর্ককে আরও স্বচ্ছ করতে কাজ করবেন।

    বাইডেনের পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক ছিল। তবে বাইডেনের সময় ঠিক তেমনটা থাকছে না। তিনি সৌদি আবরের সম্পর্কে কঠোর অবস্থান নিবেন বলে অনেকেই ধারণা করছেন।

    ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাসোগি। তার মরদেহ টুকরো টুকরো করা হয়। সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হয়। যদিও যুবরাজ তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।

    সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, খাশুগজিকে দেশে ফিরিয়ে আনতে যাদের পাঠানো হয়েছিল, তাদের বাড়াবাড়ির কারণেই ভিন্নমতাবলম্বী ওই সাংবাদিকের মৃত্যু হয়।

    এ হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরবের একটি আদালত। গত বছর ওই সাজা ২০ বছরের কারাদণ্ডে নামিয়ে আনা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬