Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৪:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৪:১৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৪:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৪:১৩

    আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা

    আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি টেলিভিশন স্টেশনের তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নারীরা হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

    এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারীদের বয়স ১৮ থেকে ২০। দু’টি পৃথক ঘটনায় ওই নারীদের হত্যা করা হয়েছে তবে এসব হত্যাকাণ্ডের মধ্যে সমন্বয় ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার পর চতুর্থ আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

    পুলিশ জানিয়েছে, এই ঘটনার প্রধান হামলাকারীকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। ওই ব্যক্তির সঙ্গে তালেবানের সম্পৃক্ততা রয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

    দীর্ঘদিন ধরেই দেশটির সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তালেবানের হামলার শিকার হচ্ছেন। যে তিনজন নারীকে হত্যা করা হয়েছে তারা বেসরকারিভাবে পরিচালিত ইনিকাস টিভি স্টেশনের ডাবিং বিভাগে কর্মরত ছিলেন। ইনিকাস টিভির প্রধান জালমাই লাতিফি এ তথ্য নিশ্চিত করেছেন।

    বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুরসাল ওয়াহিদি নামের এক নারী কর্মী বাড়ি ফেরার পথে বন্দুকধারীরা তাকে গুলি করে হত্যা করে। বাকি দু’জন হলেন শাহনাজ এবং সাদিয়া। তারা পৃথক হামলায় নিহত হয়েছেন। ওই নারী কর্মীরাও বাড়ি ফেরার পথেই তাদের ওপর হামলা চালানো হয়।

    এএফপিকে জালমাই লাতিফি বলেন, ‘তাদের সবার মৃত্যু হয়েছে। তারা কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।’ এক মুখপাত্র জানিয়েছেন, হামলার ঘটনায় আহত এক নারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

    ইনিকাস টিভি স্টেশন জানিয়েছে, তাদের ১০ জন নারী কর্মী আছে। এর আগে গত ডিসেম্বরে মালালাই মাইওয়ান্দ নামে এক সংবাদ উপস্থাপিকা নিহত হন। এ পর্যন্ত তাদের চারজন নারী কর্মী নিহত হয়েছেন। এদিকে, গত মাসেই রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে হত্যা করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬