Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১ ১২:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১ ১২:০৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১ ১২:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১ ১২:০৭

    পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ শুরু

    ভারতের পশ্চিমবঙ্গে শনিবার সকাল সাতটা থেকে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শেষ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

     

    এই রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ৫ জেলার ৩০টি আসনে শনিবার প্রথম দফায় ভোট চলছে।

    ৫ জেলার মধ্যে প্রথম দফায় ঝাড়গ্রাম ও পুরুলিয়ার সব ক’টি আসনেই ভোটগ্রহণ চলছে। বাকি ৩ জেলায় আংশিক। পুরুলিয়ায় ভোটগ্রহণ হচ্ছে জেলার ৯টি আসনেই। এ ছাড়া পশ্চিম মেদিনীপুরের ৬টি এবং পূর্ব মেদিনীপুরের ৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ছাড়াও ভোটগ্রহণ হচ্ছে বাঁকুড়ার চারটি আসনে।

    নির্বাচনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন— মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া এবং পুরুলিয়ার বাঘমুন্ডি কেন্দ্রে কংগ্রেসের পুরোনো নেতা নেপাল মাহাতো।

    এই ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৯১ জন প্রার্থী। তবে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে তৃণমূল কংগ্রেসে ও বিজেপিতে।

    তৃণমূল ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিলেও পুরুলিয়ার জয়পুর আসনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে তৃণমূল লড়ছে ২৯টি আসনে।

    এ আসনে তৃণমূল সমর্থন দিয়েছে একজন নির্দলীয় প্রার্থীকে। অন্যদিকে বিজেপিও লড়ছে ২৯টি আসনে। বিজেপি একটি আসন ছেড়ে দিয়েছে তাদের জোট শরিক অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন প্রার্থী আশুতোষ মাহাতকে।

    সিপিএম লড়ছে ১৮টিতে। বামফ্রন্ট শরিক সিপিআই ৪টি, ফরোয়ার্ড ব্লক ২, আরএসপি ২ এবং কংগ্রেস লড়ছে ২টি আসনে। জঙ্গলমহল এলাকাটি বরাবর বামপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এখানে বামেরাই দীর্ঘদিন ধরে শাসন করে আসছে।

    তবে বামফ্রন্টের শেষ আমলে এখানে সংঘবদ্ধ হয় মাওবাদীরা। বেড়ে যায় মাওবাদী তৎপরতা। এ কারণে এই জঙ্গলমহল হয়ে ওঠে মাওবাদীদের ঘাঁটি। ২০১১ সালের আগে থেকেই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বামফ্রন্টের বিরুদ্ধে অবস্থান নেন।

    ২০১১ সালের নির্বাচনে মমতা ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। তার প্রতিশ্রুতি অনুসারী অনেক মাওবাদীকে কর্মসংস্থানের ও আর্থিক প্যাকেজের সুবিধা দিয়ে ফিরিয়ে আনেন জীবনের মূল স্রোতে। কিন্তু এ ডাকে সাড়া দেননি মাওবাদীদের কেন্দ্রীয় নেতা কিষেণজি।

    পরে এই কিষেণজিই পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২০১১ সালের ২৪ নভেম্বর নিহত হন। সেই ঐতিহাসিক জঙ্গলমহলের চারটি জেলা এবং পূর্ব মেদিনীপুরের আংশিক এলাকায় আজ বিধানসভার নির্বাচন। জঙ্গলমহল এলাকাটি ক্ষুদ্র জাতিসত্তা ও তফসিলি জাতি–অধ্যুষিত।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬