Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জান্তাবিরোধী বিক্ষোভে মিয়ানমারে নিহত ৪৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৪:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৪:১৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    জান্তাবিরোধী বিক্ষোভে মিয়ানমারে নিহত ৪৫৯

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৪:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৪:১৬

    জান্তাবিরোধী বিক্ষোভে মিয়ানমারে নিহত ৪৫৯

    মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ করার সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছেন শত শত মানুষ। সেনা সরকার দাবি করেছে, তারা জনগণের নিরাপত্তা দিতে এবং গণতন্ত্র ফেরাতে কাজ করছে। খবর রয়টার্সের।

    গত ১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট উইন্ট মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এসময় একবছরের জরুরি অবস্থা জারি করা হয়। গত নভেম্বরে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ক্ষমতা দখল করে সামরিক জান্তা।

    অভ্যুত্থানের পর থেকেই ফুঁসে ওঠে দেশটির মানুষ। সামরিক শাসনের বিরোধিতা করে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ। বিক্ষোভ দমনে কঠোর থেকে কঠোরতর হচ্ছে জান্তা সরকার। বিক্ষোভে সরাসরি গুলি চালানোর ঘটনা হরহামেশা ঘটছে। আর এতে প্রাণ হারাচ্ছেন গণতন্ত্রপন্থীরা।

    প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভে গুলির ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শনিবার (২৭ মার্চ)। নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনেই নিহত হয়েছেন ১১৪ বিক্ষোভকারী। এরপর রবিবার আরও ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস অ্যাডভোকেসি গ্রুপ। নিহতদের শেষকৃত্যে রবিবার ফের গুলি চালায় নিরাপত্তাবাহিনী।

    এর আগে শুক্রবার সেনাবাহিনী পরিচালিত একটি টেলিভিশন চ্যানেলে বিবৃতি দিয়ে বিক্ষোভকারীদের গুলি করার হুমকি দেয়া হয়। সেখানে বলা হয়, বিক্ষোভে আসলে মাথায় ও পেছনে গুলি লাগতে পারে।

    বিক্ষোভে গুলি ও নিহতের ঘটনায় বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিন্দা জানিয়েছে। বিশ্বের ১২ দেশের প্রতিরক্ষা প্রধান এই ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসে অংশ নিয়েছে আট দেশের প্রতিনিধি। এদিনই ১১৪ বিক্ষোভকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তাবাহিনী।

    রয়টার্সের খবরে বলা হয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে জাতিগত বিদ্রোহীদের দমনে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার। এর ফলে জীবন বাঁচাতে অন্তত ৩ হাজার মানুষ মিয়ানমার ছেড়ে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬