Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মিসরে ঐতিহ্যবাহী ‘রমজানের কামান’ ব্যবহার শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১ ১৫:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১ ১৫:২৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মিসরে ঐতিহ্যবাহী ‘রমজানের কামান’ ব্যবহার শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১ ১৫:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১ ১৫:২৯

    মিসরে ঐতিহ্যবাহী ‘রমজানের কামান’ ব্যবহার শুরু

    পবিত্র রমজান মাসে দীর্ঘ ৩০ বছর পর কামান ব্যবহার করে ইফতারের সময় সম্পর্কে জানাবে মিসর। গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) তিন দশক পর প্রথমবারের মতো কামানটি ব্যবহার করা হয়। 

    মিদফা আল ইফতার বা ইফতারের কামানটি কয়েক শতাব্দীর পুরনো। মিসরের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কারের অংশ হিসেবে ১৯৯২ সালে কামানটির ব্যবহার বন্ধ করা হয়। এর পর থেকে দীর্ঘ ৩০ বছর বন্ধ ছিল। মিসরের রাজধানী কায়রোর ঐতিহাসিক সালাহ উদ্দিন দুর্গ থেকে কামান ব্যবহার করা হয়। 

    পবিত্র রমজান মাসে সূর্যোদয়ের সময় রোজার শুরু ও সূর্যাস্তের সময় রোজার সমাপ্তি সম্পর্কে অবগত করতে বিশেষভাবে এ উদ্যোগ নেওয়া হয়। রমজান মাস শুরুর আগে কামানের পরীক্ষামূলক ব্যবহার সম্পন্ন হয়। মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। 

    মিদফা আল ইফতার তথা কামান নিক্ষেপের মাধ্যমে ইফতারের সময় জানান দেওয়া মিসরীয়দের একটি প্রাচীন ঐতিহ্য। সাহরি ও ইফতারের সময় কামানের ধ্বনি দিয়ে মানুষকে সতর্ক করার কাজটি অত্যন্ত সুচারুভাবে পালন করে মিসরীয়রা। 

    জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ইমান জিদান বলেছেন, দুর্গের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পুরো মাস ধরে কামানটি চালানোর ব্যবস্থা নেওয়া হয়।

    ১৪৬০ সালে মামলুক সুলতান খাসকাদুমকে একজন জার্মান কামানটি উপহার হিসেবে প্রদান করেন। পরীক্ষার জন্য সূর্যাস্তের সময় কামান দিয়ে গোলা নিক্ষেপ করা হয়। ঠিক ওই সময়টি  ছিল মাগরিবের সময়, যখন রোজা শেষ হয়।

    রোজার সময় সমাপ্তির নির্দেশক হিসেবে কামানের গোলা নিক্ষেপ প্রক্রিয়াটি শহরবাসীর পছন্দ হয়। পরবর্তী সময়ে রমজানের সাহরি ও ইফতারের সময় জানাতে মাসব্যাপী কামানটি চালাতে স্থানীয় আলেম ও বিশিষ্ট ব্যক্তিরা সুলতানকে পরামর্শ দেন। 

    ইফতারের কামান অনেক দেশের মুসলিমদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। অবশ্য পরবর্তীকালে সাহরি ও ইফতারের সময় জানাতে ফাঁকা গুলিসহ বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়। তবে কামানের গোলা নিক্ষেপ রমজানের বিশেষ ঐতিহ্য হিসেবে মুসলিম দেশগুলোতে এখনো পালিত হয়। 

    সূত্র : দ্য ন্যাশনাল।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬