Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে সব রেকর্ড ভেঙে একদিনেই ১৭৬১ জনের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৬:১২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ভারতে সব রেকর্ড ভেঙে একদিনেই ১৭৬১ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৬:১২

    ভারতে সব রেকর্ড ভেঙে একদিনেই ১৭৬১ জনের মৃত্যু

    করোনাভাইরাসে বিধ্বস্ত ভারত।  রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন।  মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭৬১ জনের মৃত্যু হয়েছে। এক বছরের বেশি সময় ধরে চলমান মহামারিতে এটি সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড।

    মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।   

    গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন। যা সোমবারের তুলনায় প্রায় ১৪ হাজার কম। সংক্রমণের এই রেকর্ড বৃদ্ধিতে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৫৩ লাখের ঘর।

    সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৬২৫ জনের মৃত্যুর কথা জানানো হলেও মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬১ জনে।  এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৫৩০ জনে।

    গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গেছে ৩৫১ জন। কর্নাটক এবং উত্তরপ্রদেশে সংখ্যাটা ১৫০-র আশপাশে। ছত্তিশগড়ে সংখ্যাটা ১৭৫। দিল্লিতে দৈনিক মৃত্যু এক লাফে পৌঁছেছে ২৪০ জনে।

    এখন পর্যন্ত ভারতে মোট করোনা পজিটিভ ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জন। তার মধ্যে বর্তমানে অ্যাক্টিভ কেস ২০ লাখেরও বেশি।

    ভারতে সবচেয়ে করোনা আক্রান্ত পাঁচটি রাজ্য হল-মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। 

    ভারতের করোনার হটস্পট মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৮ হাজার ৯২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৬৮ হাজার ৬৩১ জন।

    এদিকে আনন্দবাজার জানিয়েছে, করোনা প্রতিরোধে রাজধানী দিল্লির পথ অনুসরণ করে সম্পূর্ণ লকডাউন দেওয়ার চিন্তা-ভাবনা করছে করোনা মহামারীতে ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র।

    এর আগে সংক্রমণ ঠেকাতে রাজ্যে ‘লকডাউনের মতো’ কঠোর বিধিনিষেধ জারি করেছিল উদ্ধব ঠাকরের প্রশাসন। তবে তাতে কাজ না হওয়ায় এবার সম্পূর্ণ লকডাউনের পথেই হাঁটার কথা ভাবছে তারা।

    এছাড়া ১৮ বছর বয়স হলেই কভিড টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আগামী ১ মে থেকেই শুরু হবে টিকাকরণ।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬