Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মিয়ানমারে বিক্ষোভে ৭৩৭ জনের প্রাণহানি, জান্তার দাবি ২৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৬:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৬:১৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মিয়ানমারে বিক্ষোভে ৭৩৭ জনের প্রাণহানি, জান্তার দাবি ২৫৮

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৬:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৬:১৮

    মিয়ানমারে বিক্ষোভে ৭৩৭ জনের প্রাণহানি, জান্তার দাবি ২৫৮

    মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আড়াই মাস ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭৩৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে অধিকারবিষয়ক সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)। কিন্তু এ খবরকে অতিরঞ্জিত বলে দাবি করেছে দেশটির জান্তা সরকার। তাদের দাবি বিক্ষোভে এ পর্যন্ত ২৫৮ জন নিহত হয়েছে।

    সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণ্যমাধ্যমের খবরে এ দাবি করা হয়েছে।

    গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডির শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই অভ্যুত্থান রক্তপাতহীন হলেও এরপর থেকে বিক্ষোভে দেশটির রাজপথে রক্ত ঝরছে। এএপিপি’র হিসাবে, বিক্ষোভে অংশ নেওয়ায় সাংবাদিক, চিকিৎসক, তারকা শিল্পীসহ তিন হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

    সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণ্যমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- এএপিপির দেওয়া নিহতের সংখ্যাকে ‘অতিরঞ্জিত’ বলছে জান্তা সরকার। প্রতিবেশী থাইল্যান্ড থেকে পরিচালিত এ সংগঠনকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছে তারা।

    জান্তা সরকার বলেছে, মিয়ানমারের চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২৫৮ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৪০ জন মারা গেছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। রাস্তা থেকে অবরোধ সরানোর সময় সাতজনের মৃত্যু হয়েছে। বিক্ষোভের সময় বাকিরা মারা গেছে বিভিন্ন দুর্ঘটনা ও প্রাকৃতিক কারণে। এমনকি বিক্ষোভ চলার সময় একে অপরকে গুলি করায় তিনজন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।

    এদের পাশাপাশি চলমান বিক্ষোভ–সহিংসতায় সাতজন সেনাসদস্য এবং ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলেও মিয়ানমারের রাষ্ট্রীয় গণ্যমাধ্যমে দাবি করা হয়েছে। জান্তা সরকার বলেছে, বিক্ষোভ চলাকালে দেশজুড়ে ৬৩টি পুলিশ স্টেশন, শতাধিক দপ্তর, ১৬টি সেতু ও বিভিন্ন ব্যাংকের ১৩টি শাখায় হামলা চালিয়ে ক্ষতি করা হয়েছে।

    মিয়ানমারে সেনাশাসন প্রত্যাহার এবং এনএলডি নেত্রী অং সান সু চির মুক্তি দাবিতে চলা বিক্ষোভ এখনো থামেনি। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় মিয়াঙ্গান শহরে দুই দিন ধরে সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। সোমবার অন্তত চারজন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছেন। তবে কেউ মারা গেছেন কি না, প্রাথমিকভাবে তা জানা যায়নি।

    এদিকে ইয়াঙ্গুনে গত রোববার সন্ধ্যার পর জাপানের সাংবাদিক ইয়োকা কিতাজুমিকে আটক করেছে মিয়ানমারের জান্তা কর্তৃপক্ষ। সোমবার জাপান সরকার বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর মুক্তির দাবি করেছে দেশটি।

    রয়টার্স বলছে, ফ্রিল্যান্স সাংবাদিক কিতাজুমিকে তার বাসা থেকে তুলে নিয়ে যান সেনাসদস্যরা। তাকে দুই হাত ওপরে তুলতে বলা হয় এবং একটি মোটরগাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

    রাতেই তাকে ইনসেইন কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিয়ানমারে জাপানি দূতাবাসের মুখপাত্র। এএফপিকে তিনি বলেন, দূতাবাসের পক্ষ থেকে আটক সাংবাদিকের সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু অনুমতি মেলেনি। তার বিরুদ্ধে ভুয়া খবর প্রচারের অভিযোগ আনা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬