Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২১ ১৪:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২১ ১৪:৪৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২০

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২১ ১৪:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২১ ১৪:৪৩

    গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২০

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর আরব নিউজ ও ডেইলি সাবাহ।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার বিকালে গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়। এরপর সন্ধ্যার দিকে ইসরায়েলের বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায়। এতে ৯ জন শিশুসহ ২০ জন নিহত হয়। এ সময় বিভিন্ন স্থাপনাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

    ইসরায়েলের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস জানান, তারা (ইসরায়েলি বাহিনী) গাজায় সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ শুরু করেছে।

    হামলার পর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, হামাস সহ্যের সীমা অতিক্রম করেছে। তারা রেডলাইন অতিক্রম করায় ইসরায়েল পাল্টা জবাব দিতে শুরু করেছে। ইসরায়েল সর্বোচ্চ শক্তি নিয়ে পাল্টা জবাব দেবে। যারা ইসরায়েলে আক্রমণ করবে, তাদের অবশ্যই চরম মূল্য দিতে হবে।

    উল্লেখ্য, জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।

    সোমবার সকালেও একদল ইসরাইলি সেনা অস্ত্রশস্ত্র নিয়ে আল-আকসায় ঢুকে পড়ে।এসময় ফিলিস্তিনিরা তাদের বাধা দিলে তাদের ওপর গুলিবর্ষণ করে ইসরাইলি বাহিনী।

    এ ঘটনায় জেরুজালেমে প্রতিবাদ করছে ফিলিস্তিনিরা। এ সময় প্রতিবাদকারীদের ওপর চলন্ত একটি প্রাইভেট কার উঠিয়ে দিয়েছে এক ইসরাইলি। ভিডিওতে দেখা যায়, এক ইসরাইলি সজোরে গাড়ি চালিয়ে এক ফিলিস্তিনি প্রতিবাদকারীর ওপর উঠিয়ে দেয়। পরে সেখানে থাকা অন্যরা প্রতিবাদ করে। পরে এক ইসরাইলি পুলিশ এসে হামলাকারীকে রক্ষা করতে ফিলিস্তিনিদের ওপর অস্ত্র তাক করে।

    এর আগে সকালে আল-আকসায় ঢুকে গুলিবর্ষণ ছাড়াও টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে ইসরাইলি বাহিনী।

    ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এতে অর্ধ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

    ১৯৬৭ সালে জেরুজালেমের একটি অংশ দখল করে ইসরাইলিরা।এ দিবসটির স্মরণে প্রতিবছর ১০ মে জেরুজালেমে পতাকা মিছিল বের করে ইহুদিরা।

    আজ সোমবার সকালেও এ পতাকা মিছিল বের করে আল-আকসা দখল করতে যায় ইহুদিবাদীরা।এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইহুদিরা।

    ইসরাইলি আদালতের সহযোগিতা নিয়ে দখলদার ইসরাইলি বাহিনী বেশ কয়েকদিন ধরে শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ এবং তাদের ঘর-বাড়ি ধ্বংস করছে।

    সেখানে নতুন একটি ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়ে এই কাজ করছে তেলআবিব। গত কয়েকদিনে ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সেখান থেকে জোর করে বের করে দেয়ার চেষ্টা করে। এ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬