Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আস্থা ভোটে জয় পেলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ১৪:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ১৪:৪১

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আস্থা ভোটে জয় পেলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ১৪:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ১৪:৪১

    আস্থা ভোটে জয় পেলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

    নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পার্লামেন্টে আস্থা ভোটে জয় পেয়েছেন। গত মে-তে ভেঙে দেওয়া পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল হওয়ার কয়েকদিনের মধ্যেই রবিবার এ ভোট অনুষ্ঠিত হয়।

    পার্লামেন্টের স্পিকার অগ্নি সাপকোটা জানান, আস্থা ভোটাভুটিতে জয় পাওয়ার জন্য ১৩৬ ভোট প্রয়োজন হলেও দেউবা পান ১৬৫ ভোট, বিপক্ষে পড়ে ৮৩ ভোট।

    ৭৫ বছর বয়সী দেউবা এর আগে আরও চারবার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম দায়িত্ব হবে করোনাভাইরাসের টিকা কেনা ও কোভিড-১৯ এর বৃদ্ধি নিয়ন্ত্রণ করা।

    দেশটিতে এ পর্যন্ত ছয় লাখ ৬৭ হাজার ১০৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং নয় হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি ভাষ্যে বলা হয়েছে।

    কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, দেশটি শনাক্ত রোগীর সংখ্যা কম দেখিয়েছে এবং প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হবে।

    নেপালের তিন কোটি জনসংখ্যার প্রায় চার শতাংশ করোনাভাইরাস টিকার দুটি ডোজই পেয়েছেন। ১৩ লাখেরও বেশি মানুষ টিকার প্রথম ডোজ পাওয়ার পর এখন দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন।

    আস্থা ভোটে জয়ের পর পার্লামেন্টে দেউবা বলেছেন, ‘নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হবে কোভিডের সঙ্গে লড়াই।’

    নতুন সরকার আগামী তিন মাসের মধ্যে জনগণের এক-তৃতীয়াংশকে ও আগীম এপ্রিলের মধ্যে প্রত্যেক নেপালিকে টিকার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।

    গত সোমবার সুপ্রিম কোর্ট কে পি শর্মা অলির জায়গায় দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ দেন। আদালতের রায়ে বলা হয়, তিন বছর ধরে ক্ষমতায় থাকা অলি পার্লামেন্ট ভেঙে দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন।

    নেপালের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকতে দেউবার পার্লামেন্টের আস্থা ভোটে জয় পেতে হতো।

    মধ্যপন্থি রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির প্রধান দেউবা দেশটির সাবেক মাওবাদী বিদ্রোহীদের দল ও নেপালের দক্ষিণাঞ্চলের সমভূমি এলাকাগুলোর মধ্যে প্রভাবশালী একটি সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলের সমন্বয়ে গঠিত জোটের প্রধান হিসেবেও দায়িত্বপালন করবেন।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬