Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • তালেবানকে চাপে ফেলতে কাতারে যাচ্ছেন মার্কিন দূত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১ ১৪:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১ ১৪:৫৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    তালেবানকে চাপে ফেলতে কাতারে যাচ্ছেন মার্কিন দূত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১ ১৪:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১ ১৪:৫৩

    তালেবানকে চাপে ফেলতে কাতারে যাচ্ছেন মার্কিন দূত

    চলতি সপ্তাহে কাতারে সফর করবেন আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জালমে খলিলজাদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, আফগানিস্তানে তালেবানের সামরিক আগ্রাসন বন্ধে চাপ দিতেই তার এই সফর। আফগানিস্তানে আগ্রাসী হয়ে একের পর এক শহর দখল করে নিচ্ছে তালেবান। অপরদিকে তাদের কাছ থেকে বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে লড়াই করে যাচ্ছে আফগান বাহিনী।

    দু'পক্ষের এই সংঘাতে শিশুসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বাস্তুহারা হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত গতিতে আফগানিস্তানের পরিস্থিতির যে অবনতি ঘটছে তার বিরুদ্ধে একটি যৌথ আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রণয়নে সহায়তা করতে দোহায় সফর করবেন রাষ্ট্রদূত খলিলজাদ।

    পররাষ্ট্র দফতর জানিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে তিনদিনের মধ্যে বেশ কয়েকটি পরিকল্পিত বৈঠক অনুষ্ঠিত হবে। সহিংসতা বন্ধ, যুদ্ধবিরতি এবং জোর করে ক্ষমতা দখল করে নেয়া কোনো সরকারকে স্বীকৃতি না দেয়াসহ বিভিন্ন বিষয়ে আঞ্চলিক ও এর বাইরের বিভিন্ন দেশগুলোর পাশাপাশি বহুপক্ষীয় সংস্থার প্রতিনিধিরা তালেবান ও সংশ্লিষ্ট্র পক্ষকে চাপ দেবে বলে জানানো হয়েছে।

    বিবৃতিতে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমেই একমাত্র যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গেই কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। এদিকে, গত সোমবার তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। চারদিনের মধ্যে এ নিয়ে ৬টি প্রাদেশিক রাজধানী দখল করেছে তারা।

    সবশেষ উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের রাজধানী আইবাক দখলে নিয়েছে তালেবান। এর আগে রোববার উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ দখলের পর সার-ই পাল এবং তালোকান শহরও তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। কুন্দুজ শহর দখল তালেবানের জন্য চলতি বছরের সবচেয়ে বড় অর্জন বলে বিবেচনা করা হচ্ছে।

    তার আগে গত শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। জারাঞ্জ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক বাণিজ্য কেন্দ্র। এই শহরের চারিদিকের এলাকা দখল করে নেয়ার পর তালেবান আরও সামনে অগ্রসর হতে শুরু করে।

    এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত তিন দিনে কমপক্ষে ২৭ শিশু নিহত হয়েছে। অপরদিকে প্রায় এক মাস ধরে চলা সহিংসতায় এক হাজারের বেশি বেসামরিক নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে ইউনিসেফ বলছে, শিশুদের বিরুদ্ধে নৃশংসতা দিন দিন বাড়ছেই। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, গত তিন দিনে কান্দাহার, খোস্ত এবং পাকতিয়ায় ২৭ শিশু নিহত হয়েছে। এছাড়া আরও ১৩৬ শিশু আহত হয়েছে।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬