Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • টনে টনে মরা মাছ ভেসে উঠল স্পেনের হ্রদে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১ ১১:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১ ১১:০৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    টনে টনে মরা মাছ ভেসে উঠল স্পেনের হ্রদে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১ ১১:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১ ১১:০৫

    টনে টনে মরা মাছ ভেসে উঠল স্পেনের হ্রদে

    স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি লবণাক্ত হ্রদে টনে টনে মৃত মাছ ভেসে উঠেছে। বিপুল সংখ্যক মাছের মৃত্যুর ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দা এবং পরিবেশবিদরা। দক্ষিণ মূর্শিয়ার মের মেনোর নামের ওই হ্রদে এতো মাছের মৃত্যুর জন্য স্থানীয় সরকার গরম আবহাওয়াকে দায়ী করেছে।

    তবে বিজ্ঞানীরা বলছেন, স্থানীয় কৃষিকাজের কারণে যে দূষণ তৈরি হচ্ছে তার কারণে পানির মান নষ্ট হচ্ছে। এতে হ্রদে থাকা হাজার হাজার মাছ প্রাণ হারাচ্ছে। এই ঘটনা তদন্ত করছেন প্রসিকিউটররা। অপরদিকে এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা।

    স্পেনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মার মেনোরকে দূর্যোগ এলাকা বলে ঘোষণা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আঞ্চলিক সরকার এই অনুরোধ জানিয়েছে। বছরের পর বছর ধরে পরিবেশ দূষণের কারণে ওই হ্রদের অবস্থা বেশ ভয়াবহ। ক্ষতির হাত থেকে হ্রদটি বাঁচাতে আঞ্চলিক সরকারের ওপর চাপ বাড়ছেই।

    স্পেনের দক্ষিণ-পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত এই হ্রদটি একসময় পর্যটকদের বেশ আকৃষ্ট করত। একই সঙ্গে এটি ছিল সামুদ্রিক প্রাণীদের জন্য একটি অভয়ারণ্য। তবে ক্রমেই এই অবস্থার অবনতি ঘটেছে। গত কয়েক বছরে এই হ্রদের পানির অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। ফলে বাস্তূসংস্থানের অবনতি ঘটছে। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে এই হ্রদে বিপুল সংখ্যক মাছের মৃত্যু হয়েছে।

    পরিবেশ বিষয়ক সংগঠন ডব্লিউডব্লিউএফ এসপানা জানিয়েছে, ওই এলাকায় কৃষি জমি থেকে দূষণের কারণেই সর্বশেষ কয়েক টন মাছের মৃত্যু হয়েছে। তারা এই বিপুল সংখ্যক মাছের মৃত্যুর জন্য অক্সিজেনের অভাবকে দায়ী করেছেন।

    পরিবেশবিদরা বলছেন, মানুষ বিভিন্ন কাজে অতি মাত্রায় রাসায়নিক পদার্থ ব্যবহার করছে। এসব পদার্থ পানির ওপর এক ধরনের আবরণ তৈরি করছে যা সূর্যের আলোকে বাধা দেয় এবং পানিতে অক্সিজেনের মাত্রা কমিয়ে ফেলে। এতে জলজ প্রাণিদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে।

    স্থানীয় বাসিন্দা আনা পিনেদা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই এ নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন। তিনি বলেন, কয়েক বছর ধরে বীচের পানির অবস্থা এমন যে সেখানে পা রাখাও অসম্ভব হয়ে পড়েছে।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬