Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে ‘রহস্যজনক জ্বরে’ শিশুসহ ৫০ জনের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:০৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ভারতে ‘রহস্যজনক জ্বরে’ শিশুসহ ৫০ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:০৬

    ভারতে ‘রহস্যজনক জ্বরে’ শিশুসহ ৫০ জনের মৃত্যু

    ভারতে ‘রহস্যজনক জ্বরে’ গত এক সপ্তাহে শিশুসহ কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটির উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় বহু শিশুর সকালে ঘুম ভাঙছে তীব্র জ্বর নিয়ে। এছাড়া শরীর ঘামে ভিজে যাচ্ছে। অনেকেরই শরীরে ব্যথা, মাথাব্যথা, পানিশূন্যতা এবং বমি বমি ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে। অনেকেই আবার বলছেন, তাদের হাত এবং পায়ে র্যাশ দিয়ে ভরে যাচ্ছে।

    রাজ্যের পূর্বাঞ্চলের ছয়টি জেলায় কমপক্ষে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার বেশিরভাগই শিশু। এদের সবাই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। এসব জেলায় আরও বহু মানুষ রহস্যজনক এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যারা মারা গেছেন তাদের কারও দেহেই করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

    করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার চেষ্টা করছে ভারত। দেশের করোনার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক বলা যায়। কিন্তু এর মধ্যেই দেশটির জনসংখ্যাবহুল উত্তরপ্রদেশে রহস্যজনক জ্বরে মানুষের মৃত্যু বাড়তে থাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

    আগ্রা, মথুরা, মেনপুরি, ইতাহ, কাসগঞ্জ এবং ফিরোজাবাদের অনেক চিকিৎসক মনে করছেন এটা ডেঙ্গু জ্বর। কিন্তু যারা মারা গেছেন তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন কীনা সেটাও এখনও পরিষ্কার নয়।

    বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, তাদের হাসপাতালে আনা হয়েছে এমন বেশ কয়েকজন রোগীর প্লাটিলেট অনেক কম ছিল। সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছুটা কমে যায়। এ থেকেই তাদের মনে হয়েছে অনেক রোগী হয়তো ডেঙ্গুর কারণেই মারা যাচ্ছেন।

    ফিরোজাবাদ জেলার ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিতা কুলশ্রেষ্ঠা বলেন, অনেক রোগী, বিশেষ করে শিশুরা অল্প সময়ের মধ্যেই মারা যাচ্ছে। গত এক সপ্তাহে ওই জেলায় ৩২ শিশুসহ ৪০ জনের মৃত্যু হয়েছে। তবে এটা এখনও স্পষ্ট নয় যে, উত্তরপ্রদেশে এসব জ্বরজনিত মৃত্যুর জন্য ডেঙ্গুই দায়ী কীনা।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬