Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হামলার পর নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ছুরি-কাঁচি বিক্রি ‘বন্ধ’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    হামলার পর নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ছুরি-কাঁচি বিক্রি ‘বন্ধ’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩০

    হামলার পর নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ছুরি-কাঁচি বিক্রি ‘বন্ধ’

    নিউজিল্যান্ডের সুপারমার্কেটগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব ধরনের ছুরি ও কাঁচি। গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) অকল্যান্ডের একটি সুপারমার্কেটে এক আইএস অনুসারী ছুরি হামলা চালানোর পর এ ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। খবর রয়টার্সের।

    স্থানীয় সময় গত শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে অকল্যান্ডের কাউন্টডাউন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি অন্য ক্রেতাদের ওপর হামলা চালান। তিনি বিক্রির জন্য রাখা ছুরিগুলোর একটি তুলে নিয়ে অন্তত ছয়জনকে আঘাত করেন। এসময় নিরাপত্তা বাহিনী গুলি চালালে প্রাণ হারান হামলাকারী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন।

    এর পরপরই নিজেদের সব সুপারমার্কেট থেকে ছুরি-কাঁচির মতো ধারালো বস্তু সরিয়ে নিয়েছে কাউন্টডাউন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিষয়ক মহাব্যবস্থাপক কিরি হ্যানিফিন বলেছেন, গত রাতে আমরা আমাদের তাক থেকে সাময়িকভাবে সব ছুরি ও কাঁচি সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সেগুলো আর বিক্রি করা উচিত কি না তা বিবেচনা করা হচ্ছে।

    এক বিবৃতিতে তিনি বলেন, আমরা চাই, আমাদের লোকজন যখন কাজে আসবে, বিশেষ করে গতকালের ঘটনা বিবেচনায় তারা নিরাপদ বোধ করুক।

    কাউন্টডাউনের পাশাপাশি অন্য সুপারমার্কেটগুলোও তাদের তাক থেকে ধারালো ছুরি-কাঁচি সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

    পুলিশের গুলিতে নিহত হামলাকারী শ্রীলঙ্কান নাগরিক। আদালতের আদেশ থাকায় তা নাম প্রকাশ করা হয়নি। ২০১১ সালে ওই ব্যক্তি নিউজিল্যান্ডে যান। জাসিন্ডা জানিয়েছেন, হামলাকারী আইএস মতাদর্শে বিশ্বাসী ছিলেন। আইন অনুসারে জেলে রাখা না যাওয়ায় পুলিশ তাকে সবসময় নজরদারিতে রাখতো।

    ঘটনার দিনও পুলিশ তার পেছনে ছিল। কিন্তু সেই লোক নিউ লিন মলের কাউন্টডাউন সুপারমার্কেটে ঢুকলে পুলিশ ভেবেছিল, তিনি হয়তো কিছু কেনাকাটা করতে গেছেন। তবে সেই ধারণা ভুল প্রমাণিত করে আচমকা একটি ছুরি তুলে নিয়ে আশপাশের ক্রেতাদের ওপর হামলা চালান ওই ব্যক্তি।

    পুলিশ জানিয়েছে, হামলা শুরুর এক মিনিটের মধ্যে তাকে গুলি করা হয়। ছুরিকাঘাতে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬